• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

পটুয়াখালীতে সাবেক সেনা সদস্য ইয়াবাসহ আটক./দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৪৫৫ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

মোঃ.জাফরান হারুন, নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী:: পটুয়াখালী ডিবি পুলিশের মাদকদ্রব্য উদ্ধার অভিযানে বায়জিদ ওরফে ইমন (২৭), নামের এক সাবেক সেনা সদস্যকে ২১ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে।

ডিবি পুলিশের সুত্রে জানা গেছে, পটুয়াখালী টাউন কালিকাপুর আব্দুল হাই বিদ্যানিকেতন সংলগ্ন হইতে বুধবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২.৪৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে এস.আই জিয়াউর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে পলিথিনে মোড়ানো ২১ পিচ ইয়াবা সহ হাতেনাতে বায়জিদ ওরফে ইমন (২৭), পিতাঃ কাজী নজরুল ইসলাম, সাং- মরিচবুনিয়া ৫ নং ওয়ার্ড, থানা+জেলাঃ- পটুয়াখালীকে আটক করা হয়।

পরে আটককৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ২০১৮ এর ৩৬-(১) এর সারনি ১০-(ক) ধারায় মামলা রুজু করে পটুয়াখালী সদর থানাপূর্বক আসামীকে কোর্টে সোপর্দ করেন।

স্থানীয় সুত্রে জানা গেছে, বায়েজিদ ওরফে ইমন মরিচবুনিয়া ইউনিয়নের সাবেক কমিটির ছাত্রদলের নেতা। পরে সেনাবাহিনীতে যোগদান সেখান থেকে চলে আসার পরে বর্তমানে ছাত্রলীগে যোগদান করে।

এছাড়াও সে দীর্ঘদিন ধরে গোপনে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত রয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে।######
[২৩|০৯|২০২১]


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ