• রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় শিক্ষকের বাড়ি এখন পাখির অভয়াশ্রম, নাম ‘বিহঙ্গ বিলাস’ কুয়াকাটায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৩০ লাখ টাকা,, আই হ্যাভ এ প্ল্যান’ বাস্তবায়নে কাজ শুরু, দক্ষ প্রশাসন গড়ার অঙ্গীকার স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সর্বাত্মক প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের,,, আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, কড়া প্রতিক্রিয়ায় ভারত,, সংকট মোকাবিলায় কর বাড়ানোর ইঙ্গিত, বিনিয়োগ ও কর্মসংস্থানে জোর: আমীর খসরু,,, রমজানের সম্প্রীতি ও মিলনমেলায় ঢাকা প্রেস ক্লাব-এর দোয়া ও ইফতার মাহফিল প্রেস ক্লাব চত্বরে ৫ সাংবাদিক নিষিদ্ধ: ডিইউজে’র তীব্র প্রতিবাদ ও নিন্দা মিয়ানমারে ভূমিকম্প, কম্পনে কেঁপে উঠল ঢাকা ও দেশের বিভিন্ন এলাকা,,, রমজানে সাদাকাতুল ফিতর নির্ধারণ: সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২,৮০৫ টাকা

ভোলার লালমোহনে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত/দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৩১১ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

মোঃ নজরুল ইসলাম।। ভোলার লালমোহনে
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী,কেক কাটা,আলোচনা সভা ও দোয়া মোনাজাতের মধ্যদিয়ে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে লালমোহন উপজেলা যুবলীগ ও পৌরসভা যুবলীগের আয়োজনে বাংলাদেশ আওয়ামীলীগের কার্যালয়ের সামনে থেকে র‌্যালী শুরু করে উপজেলা পরিষদ অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন এর সভাপতিত্বে এবং পৌরসভা যুবলীগের সভাপতি ও পৌরসভা ১নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ হোসেন মেহেরের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ইউছুফ হোসেন মনজু প্রমূখ। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তরা বলেন,বাংলাদেশের যুবসমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে অসাম্প্রদায়িক, গনতান্ত্রিক, উন্নত, সমৃদ্ধ, মর্যাদাশীল ও সুখী বাংলাদেশ বিনির্মাণে নিয়োজিত করার মাধ্যমে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলার অভীষ্ট লক্ষ্য অর্জনে বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে যুবলীগ এর প্রত্যাশা। তাই ভোলা-৩ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওনের হাতকে আরও শক্তিশালী করতে উপজেলা যুবলীগকে আরও নিবিড়ভাবে কাজ করে যেতে হবে।

আলোচনা সভায় লালমোহন উপজেলার ইউনিয়ন ও পৌরসভার যুবলীগ ও আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ