• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ছয় মাসে পাঁচ অঞ্চলে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল, প্রধানমন্ত্রীর নির্দেশে জোর প্রস্তুতি রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান বাংলাদেশের একনেকেই পাস হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, তিস্তাপারের মানুষের আর কোনো চিন্তা নেই: পানি সম্পদ মন্ত্রী এ্যানি শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের সবচেয়ে বড় বিনিয়োগ: প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ মুহূর্তে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি বৈঠক, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান

করোনা পরীক্ষার পরিকল্পনায় ১ কোটি ১০ লাখ অধিবাসীদের (উহানের)

রিপোর্টার: / ৪০৯ পঠিত
আপডেট: বুধবার, ১৩ মে, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক করোনা ভাইরাসের উৎসস্থল চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরে ১ কোট ১০ লাখ মানুষের বাসা। শহরটি এর বিশাল সংখ্যক অধিবাসীর প্রত্যেকের করোনা ভাইরাস পরীক্ষার করার পরিকল্পনা করছে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে মঙ্গলবার (১২ মে) বিবিসি এ তথ্য জানায় পরিকল্পনাটি এখনো প্রথম ধাপে রয়েছে। ১০ দিনের মধ্যে কীভাবে পরীক্ষা করা সম্ভব এর বিস্তারিত জানতে চাওয়া হয়েছে উহানের সব জেলার কাছে।

৩ এপ্রিল থেকে উহানে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী না থাকলেও এ সপ্তাহের শুরুতে ছয়জন রোগী শনাক্ত হওয়ায় এ পরিকল্পনা নিলো শহরটি।

করোনা ভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাব শুরুর পর ১১ সপ্তাহ কঠোর লকডাউনে ছিল উহান। নতুন রোগী না থাকায় গত ৮ এপ্রিল লকডাউন তুলে দেওয়া হয়।

প্রথমদিকে মনে হচ্ছিল স্বাভাবিক জীবনযাপনে ফিরছে উহান। শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলে এবং অর্থনৈতিক কার্যক্রম ফের সচল হতে শুরু করে। চালু হয় গণপরিবহন। কিন্তু একটি আবাসিক এলাকা থেকে নতুন করে ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ায় জীবনযাপনের স্বাভাবিকতা আবারও ঝুঁকির মুখে পড়েছে।

এ সংশ্লিষ্ট নথিতে উহানের জেলাগুলোকে ১০ দিনে করোনা পরীক্ষার বিস্তারিত পরিকল্পনার তথ্য মঙ্গলবার দুপুরের মধ্যে জমা দিতে বলা হয় বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ