• বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের নির্বাচন পর্যবেক্ষক মিশনের সৌজন্য সাক্ষাৎ,,, রয়টার্সের বিশ্লেষণ: প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান,,, ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্র, অর্ধেক ঝুঁকিপূর্ণ—ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তা,,, ভয় নয়, সাহস নিয়ে ভোটকেন্দ্রে যান—১৭ বছরের নীরবতার জবাব দেবে ব্যালট: প্রধান উপদেষ্টা,,, কলাপাড়ায় নবায়নযোগ্য জ্বালানি প্রসারে রাজনীতিবিদদের ভূমিকা নিয়ে শিক্ষার্থীদের জমজমাট বিতর্ক,,, কলাপাড়ায় গোলগাছের রসে তৈরি ভিন্নস্বাদের গুড়, বাড়তি আয়ের নতুন সম্ভাবনা,,, গ্রামেই মিলছে দ্রুত ন্যায়বিচার: কলাপাড়ার ধুলাসার ইউনিয়নে ২৩ মাসে ১১২ মামলা নিষ্পত্তি,,, বিএনপিতে যোগ দিলেন মুফতি হাবিবসহ পাঁচ শতাধিক নেতাকর্মী, নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ধানের শীষে পূর্ণ সমর্থন রবিউলের,,,, কলাপাড়ায় গভীর রাতে যৌথবাহিনীর অভিযান, বিপুল দেশীয় অস্ত্রসহ যুবক আটক,,,, খালেদা জিয়ার ওসিয়ত রক্ষার আহ্বান এবিএম মোশাররফের, কলাপাড়ায় ধানের শীষে ভোট চাইলেন,,,

বর্তমান সরকার প্রকৃত মৎস্যজীবীবান্ধব সরকার লালমোহনে – এমপি শাওন/দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৩৩৭ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

মোঃ নজরুল ইসলাম।। আজ (৩০ নভেম্বর) সকাল ১১ টায় ভোলার লালমোহন উপজেলা অডিটরিয়ামে মৎস্য অধিদপ্তরাধীন ‘সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট’ (এস.সি.এম.এফ.পি) কম্পোনেন্ট-৩, মৎস্যজীবী গ্রাম সমিতির সহায় সম্বলহীন মৎস্যজীবীদের মাঝে এককালীন অর্থিক সহায়তা বাবদ চেক/অর্থ বিতরণ উপলক্ষ্যে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সাংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এমপি।

এ সময় তিনি বলেন, বর্তমান সরকার প্রকৃত মৎস্যজীবীবান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মৎস্যজীবীদের উন্নয়ন ও কল্যাণের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন। জেলেদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে তাদের সুরক্ষার উদ্যোগ নিয়েছেন। দেশের অনগ্রসর জেলেদের উন্নয়নের মূল ধারার সাথে সম্পৃক্ত করা সমুদ্রগামী জেলেদের মাছ ধরার নিষিদ্ধ মৌসুমে তাদেরকে বিশেষভাবে ”সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় এনে আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে সমুদ্রের আগাম আবহাওয়া সংবাদ জেলেদের কাছে পৌঁছানো এবং নিরাপত্তা সরঞ্জামাদী ব্যবহারে তাদের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির উদ্যোগ গ্রহন করেছেন।

লালমোহন উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরার সভাপতিত্বে এসডিএফ লালমোহন ক্লাস্টার অফিসার লাভলু বড়য়ার সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল কুদ্দুস, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, লর্ডহাডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম প্রমূখ। এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মাছুমা বেগম, লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, প্রকল্পের উপকার ভোগীসহ আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মীবৃন্দ। আলোচনা সভা শেষে লালমোহনের ধলীগৌরনগর, লর্ডহার্ডিঞ্জ ও বদরপুর ৩ টি ইউনিয়নের মৎস্যজীবী গ্রাম সমিতির সহায় সম্বলহীন মৎস্যজীবীদের মাঝে এককালীন আর্থিক সহায়তা বাবদ চেক/অর্থ বিতরণ করেন এমপি শাওন। প্রকল্পটি বাস্তবায়ন করছে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এস.ডি.এফ) লালমোহন উপজেলা শাখা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ