• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ১৫ বছর পূর্তি উদযাপনে তুর্কিশ এয়ারলাইন্সের হাফ ম্যারাথন ডিসেম্বরেই জাতীয় সংসদে সংবিধান সংশোধনীর চূড়ান্ত প্রতিবেদন নতুন তথ্য: লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার ন্যাম ভবনে সংসদ সদস্যের স্ত্রীর রহস্যজনক মৃত্যু কাতারে চাকরির নতুন বিজ্ঞপ্তি ও সতর্কতা: ২০ সেপ্টেম্বর ২০২৬ সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের: মক্কা চুক্তি সক্রিয় এমিরেটস ও ফ্লাইদুবাইয়ে যাত্রীদের জন্য দ্বিগুণ মাইল জয়ের সুযোগ জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ ৩৪ লাখ শিশুকে হামের টিকা দিতে বিশেষ ক্যাম্পেইন শুরু আইফোন কেড়ে নিতে অপ্রতিমকে হত্যার ঘটনায় তিন জন গ্রেপ্তার

লকডাউন শিথিল হচ্ছে ৫ই মে থেকেই সিঙ্গাপুরে।

রিপোর্টার: / ৬১১ পঠিত
আপডেট: শনিবার, ২ মে, ২০২০

সিঙ্গাপুরে আগামী ৫ই মে থেকেই শিথিল হচ্ছে লকডাউন। এদিন থেকে ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা পদ্ধতি আকুপাংচার ফের চালুর মাধ্যমে শুরু হচ্ছে ব্যবসায়িক কার্যক্রম।এর এক সপ্তাহ পর (১২ই মে) থেকে সেলুন, লন্ড্রি ও গৃহ-ভিত্তিক ব্যবসাপ্রতিষ্ঠানগুলো চালু হবে। এতদিন বাইরে হাঁটাচলা-ব্যায়াম নিষিদ্ধ থাকলেও এ ব্যাপারে বিধি-নিষেধ তুলে নেয়া হচ্ছে। তবে জিম-সুইমিংপুল বন্ধই থাকবে। এছাড়া, ১৯শে মে থেকে কিছু স্কুলও ফের খুলে দেয়া হচ্ছে। সেক্ষেত্রে শিক্ষার্থীদের ছোট ছোট দলে ভাগ করে পাঠদান করা হবে। খবর সিঙ্গাপুর ভিত্তিক গণমাধ্যমের।শনিবার সিঙ্গাপুরের উন্নয়ন বিষয়ক মন্ত্রী লরেন্স ওং বলেন, ‘আমরা উন্নতি করছি, কড়াকড়ি তুলে নেয়ার সময় এখনও আসেনি। আমাদের আরও এক সপ্তাহ প্রয়োজন। তবে আমরা কিছু পরিবর্তনের শুরু করতে পারি।’দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত সপ্তাহে স্থানীয় সংক্রমণের হার কমে দাঁড়িয়েছে দিনে প্রায় ১২ জনে। দুই সপ্তাহ আগেও এর হার ছিল ২৫ জনের মতো। শুক্রবার দেশটিতে ৯৩২ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে, এদের মধ্যে মাত্র ১১ জন স্থানীয়। দেশটিতে আক্রান্ত ১৭ হাজার রোগীর মধ্যে ১৪ হাজারেরও বেশি ডরমিটরি সম্পর্কিত হবে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ