• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল ১২০০ ঘর/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৭৭ পঠিত
আপডেট: সোমবার, ১০ জানুয়ারী, ২০২২

স্টাফ রিপোর্টার কক্সবাজারের উখিয়া শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় ১২০০ ঘর পুড়ে গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার ৫টার দিকে উখিয়া পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা ১৬ নাম্বার ক্যাম্পে এই আগুন লাগে। আগুনে প্রাথমিকভাবে ১২০০ ঘর পুড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএন পুলিশ।

উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের এক কর্মকর্তা জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। বেশ কিছু ঘরবাড়ি পুড়ে গেছে। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

রোববার রাত ৭টায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৮ (এপিবিএন) এর উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন  বলেন, শফিউল্লাহ  ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আমাদের লোকজন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পাশাপাশি ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ পর্যন্ত ১২০০ ঘর পুড়ে গেছে, সংখ্যাটি আরও বাড়তে পারে। ক্যাম্পের বি ব্লকের বাসিন্দা মো. আলীর ঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয় হবে প্রাথমিকভাবে  নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে সেখানে পুলিশ কাজ করছে।

উখিয়া বালুখালী ক্যাম্পের নেতা সুলতান আহমদ জানান, ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় হাজারের বেশি ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে এসব মানুষগুলো নিঃস্ব হয়ে গেছে। দ্রুত তাদের সহায়তা দেওয়া দরকার।

এর আগে চলতি বছরে ২ জানুয়ারি উখিয়া বালুখালী ২০ নাম্বার ক্যাম্পের জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালের জেনারেটর থেকে আগুন লেগেছিল। এ ছাড়া গত বছরের ২২ মার্চ উখিয়ার বালুখালীতে আগুনে পুড়ে মারা যায় ১৫ জন রোহিঙ্গা। তখন ১০ হাজারের মতো ঘর পুড়ে ছাই হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ