• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বড় লক্ষ্য: ২০৩০ সালে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা স্বর্ণ ও স্বর্ণালংকার খাতে কর-ভ্যাট কমানোর প্রস্তাব ইরানের তেল অবকাঠামো দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

বলগেটের ধাক্কায় শেখ জামাল সেতুর  সুরক্ষা দেয়াল ভেঙ্গে গেছে।

রিপোর্টার: / ৩৫৬ পঠিত
আপডেট: শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃপটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের হাজীপুর এলাকায় সোনাতলা নদীর উপর নির্মিত শেখ জামাল সেতুর দুটি গার্ডারে বালুবাহী বলগেটের ধাক্কায় ভেঙ্গে গেছে এর দুই পাশের সুরক্ষা দেয়াল (ফান্ডার পাইল)।

এ সময় ভেঙ্গে পড়া পাইলের ধাক্কায় বরশি দিয়ে মাছ ধরারত নুরুল ইসলাম নামের এক জেলে তার নৌকাসহ পানিতে তলিয়ে যায়। পরে তিনি সাঁতরে ওই বলগেটে ওঠেন। নুরুল ইসলাম এর বসতবাড়ি নীলগঞ্জ ইউনিয়নের উত্তর হলদী বাড়িয়ার এসাহাক হাওলাদারের পুত্র, বৃহঃস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরবর্তীতে  বলগেটসহ ৪ জনকে আটক করেছে কোষ্টগার্ড নিজামপুর স্টেশন।

কোস্টগার্ড জানায়, বালু বোঝাই (৩২ হাজার ৫’শ সিএফটি) এমভি ফাহিম মোল্লা নামের বলগেটটি খাজুরা থেকে পায়রা বন্দর যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে শেখ জামাল সেতুর গার্ডারের সুরক্ষা দেয়ালে (ফান্ডার পাইল) আছড়ে পড়ে। এতে দুটি গার্ডারের ৮টি পাইল তলিয়ে যায়। বলগেটটির মালিক ঢাকার ডেমরার বকুল মোল্লা।

জেলে নুরুল ইসলাম জানান, তার নৌকাসহ ছিপ বড়শি সব শেষ হয়ে গেছে। বলগেটের সুকানী শফিক বলেন, প্রচন্ড স্রোতের টানে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।

কোস্টগার্ড নিজামপুরের কমান্ডিং অফিসার মো. হুমায়ুন কাদির জানান, বিষয়টি কলাপাড়া উপজেলা র্নিবাহী কর্মকর্তা, পটুয়াখালী সড়ক ও জনপথকে অবহিত করলে সড়ক ও জনপথ বিভাগ মহিপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানা গেছে, পরবর্তীতে কোস্টগার্ড দক্ষিণ জোন মুচলেকা রেখে রাত্র দশটার দিকে বলগেট এর মালিক কে বলগেট হস্তান্তর করেন। ও নুরুল ইসলামকে নগদ ২০ হাজার টাকা ক্ষতিপূরণ দেন বলগেট মালিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ