• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের

ভাষা শহীদদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে – লালমোহনে এমপি শাওন/দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৩১৪ পঠিত
আপডেট: সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২

মোঃ নজরুল ইসলাম।। ভোলার লালমোহনে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে গভীর শ্রদ্ধায় লালমোহন কেন্দ্রিয় শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন, উপজেলা প্রশাসন ও সর্বস্তরের জনগণ। ২১ ফেব্রুয়ারি সকালে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রভাত ফেরী বের হয়ে সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কের শহীদ মিনারে গিয়ে শেষ হয়। প্রভাত ফেরী শেষে চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভোলা- ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। এছাড়া স্বাগত বক্তব্য রাখেন সরকারি শাহবাজপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিকুল ইসলাম মোল্লা। এরপর প্রধান অতিথি চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।এরপর হাজী মোঃ নূরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়ে গ্রীন লাইফ হসপিটালের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বাংলাদেশ মধ্যবিত্ত ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও মাস্ক বিতরণে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করেন। এ সময় এমপি শাওন বলেন, বাংলাভাষাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা আদায়ের সংগ্রামে ভাষা শহীদদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বিশ্বে একমাত্র বাংলাভাষার জন্যই শহীদেরা নিজের জীবন ত্যাগ করেছেন। তাঁদের ত্যাগের জন্যই বাংলাভাষা এবং বাংলাদেশ আজ বিশ্বসভায় মর্যাদাপূর্ণ আসন করে নিয়েছে।
তিনি আর ও বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে বাংলা হয়েছিল অন্যতম রাষ্ট্রভাষা। আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক সহযোগিতায় ২১ফেব্রুয়ারি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভাষা শহীদগণ এবং বীর মুক্তিযোদ্ধাগণের ত্যাগ বৃথা যাবে না। বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ, ক্ষুধা,দারিদ্র্য ও দূষণমুক্ত নির্মল পরিবেশ সমৃদ্ধ দেশ উপহার দেয়ার লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার।

এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন সহকারি কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম, হাজী মোঃ নূরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহাজাহান, লালমোহন থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আকতারুজ্জামান মিলন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল,পৌরসভা যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহের, লালমোহন প্রেসক্লাবের সভাপতি মোঃ রুহুল আমিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ