• রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ত্রয়োদশ সংসদ নির্বাচন জাতির জন্য ঐতিহাসিক মাইলফলক: নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ,,, দীর্ঘ  ১ মাস পর চালু হলো পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন,, কলাপাড়ায় ইউপি সদস্যর বিরুদ্ধে শতাধিক গ্রামবাসীর অভিযোগ প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিলেন শিক্ষার্থীরা নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক নজর: ১৬ দেশের পর্যবেক্ষক আসছেন বাংলাদেশে কলাপাড়ায় মসজিদের ইমামকে পিটিয়ে রক্তাক্ত জখম/দৈনিক ক্রাইম বাংলা।। মান্দায় চুরি হওয়া মোটরসাইকেল আত্রাইয়ে উদ্ধার, গ্রেপ্তার ২/দৈনিক ক্রাইম বাংলা।। শাহ ছুফি মমতাজীয়া দরবার শরীফে ধানের শীষে ভোট চাইলেন বিএনপি প্রার্থী/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় আবারো মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ার মহিপুরে সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ মাদক ব্যাবসায়ী আটক/দৈনিক ক্রাইম বাংলা।।

শারীরিক ও মানসিক সুস্থতা থাকতে হলে নিয়মিত ব্যায়াম করা উচিত- এমপি শাওন/দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৩০৯ পঠিত
আপডেট: শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২

লালমোহন প্রতিনিধি।।
একটি সুন্দর বাড়ি গড়ার চেয়ে একটি সুস্থ দেহ গড়া অধিক জরুরী। কারন দিন শেষে আপনি দেহের মধ্যেই ঘুমান’ শ্লোগানে লালমোহন জিম ক্লাবের সদস্যদের সু-স্বাস্থ্যের অধিকারী ও জিম ক্লাবকে গতিশীল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে লালমোহন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের জিম ক্লাবের হলরুমে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, সুস্থ দেহ সুন্দর মন এই প্রবাদটি সবসময় সত্য বলে প্রমানিত হয়েছে। একজন মানুষের সুস্থ থাকাটা সবচেয়ে বেশি জরুরী। তাই সুস্থ থাকতে হলে সকলকে নিয়মিত ব্যায়াম করা উচিত। মানুষের মানসিক সুস্থতা শারীরিক সুস্থতার উপর নির্ভর করে। শরীর সুস্থ না থাকলে কোন কাজই ভালো লাগে না। মানসিক স্বাস্থ্য আমাদের দেহ ও মনের ভারসাম্য রক্ষায় সহায়তা করে। শারীরিক ও মানসিক সুস্থতা থাকতে হলে ব্যায়ামের বিকল্প নেই।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরার সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, লালমোহন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মোঃ রুহুল আমিন,পৌরসভার কাউন্সিলর, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, জিমক্লাবের সদস্যসহ আরো অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ