• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

অনুষ্ঠিত হলো ঘোড়াঘাটে শব্দপ্রেমী কবি-সাহিত্য সংসদের ৪র্থ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩২১ পঠিত
আপডেট: শনিবার, ২ জুলাই, ২০২২

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর)ঃ
শুক্রবার অনুষ্ঠিত দিনাজপুরের ঘোড়াঘাটে কবি আব্দুল হাদীর বাস ভবনে দিনব্যাপি শব্দপ্রেমী কবি-সাহিত্য পরিষদের ৪র্থ সম্মেলন। সকাল ১০টা থেকে দিন ব্যাপী সম্মেলন আনুষ্ঠিত হয়। কবি ও লেখকদের এক মিলন মেলা অনুষ্ঠিত হয়। সম্মেলনে ঘোড়াঘাটের বিশিষ্ট কবি প্রকৌশলী আব্দুল হাদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন ঢাকা থকে আগত বিন্দু বিসর্গ কবি দুই বাংলার সম্পাদক সাবেদ আল সাদ। বিশেষ অতিথি ছিলেন সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ কবি নাসরিন রেখা, জুমারবাড়ী ডিগ্রী কলেজের সাবেক উপাধ্যক্ষ কবি অতুল চন্দ্র সাহা,পীরগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক বজ্রকথার সম্পাদক বিশিষ্ট কবি সুলতান আহমেদ সোনা। অনুষ্ঠানে আরো ছিলেন কবি ইমদাদুল হক, কবি মোকছেদ আলী,কবি আহসান হাবিব, কবি ওয়ালেদা খাতুন,কবি আফরুজা বেগম,কবি হাফিজুল হিলালী বাবু,কবি মাসুদরানা,কবি অঞ্জলী রানী,কবি মমতা রানী চাকী,কবি রোকন পাশা,কবি আলামিন মহন্ত প্রমুখ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঘোড়াঘাট থানা প্রেসক্লাবের সভাপতি মোখলেছুর রহমান সওদাগর ও সাংগঠনিক সম্পাদক আবু বককর সিদ্দিক,প্রভাষক মাসুম আলী শাহ ও জাহাঙ্গীর আলম। এ ছাড়াও অনুষ্ঠানে গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেন থানা প্রেসক্লাবের প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক শাহ আলম। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে নবীণ ও প্রবীণ লেখকদের স্বরচিত কবিতা পাঠের আসর শুরু হয়ে চলে সন্ধা পর্যন্ত। কবি সম্মেলনে ঢাকা,গাইবান্ধা,পলাশবাড়ী,জয়পুরহাট,গোবিন্দগঞ্জ,সাঘাটা,পীরগঞ্জ,বাংলাহিলিসহ বিভিন্ন স্থান থেকে প্রায় অর্ধশতাধিক কবি ও লেখকগন অংশ গ্রহন করেন।সম্মেলন পরিচালনা করেন কবি ফিরোজ কবীর।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ