• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

সিরাজগঞ্জে গাইড ওয়াল নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম/ দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৩২০ পঠিত
আপডেট: বুধবার, ১৩ জুলাই, ২০২২

হারুনুর রশিদ হাবিবুল্লাহ্,
স্টাফ রিপোর্টারঃ

সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জের খাঁমারগাঁতী গুচ্ছ গ্রামের রাস্তার পুকুর পাড়ে গাইড ওয়াল নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের ইট নামমাত্র সিমেন্ট ব্যবহার করে সংশ্লিষ্ট ঠিকাদার বিল উত্তোলনের পাঁয়তারা করছে বলে অভিযোগ উঠেছে।

জানাযায়, ২০২০-২১ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) প্রকল্পের আওতায় উপজেলা ব্রহ্মগাছা ইউনিয়নের খাঁমারগাঁতী গুচ্ছ গ্রামের রাস্তার পাশে পুকুর পাড়ে গাইড ওয়াল নির্মাণের জন্য ৪ লাখ টাকা বরাদ্দ হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান আমির এন্ড সন্স প্রোঃ মোঃ খোকন টেন্ডারের মাধ্যমে গাইড ওয়াল নির্মাণের কার্যাদেশ পান।
ঠিকাদার খোকন সিডিউলের তোয়াক্কা না করে নিম্নমানের ইট ও নামমাত্র সিমেন্ট ব্যবহার করে গাইড ওয়াল নির্মাণের কাজ শুরু করেন। গুচ্ছ গ্রামের সভাপতি মোঃ শফিকুল ইসলাম সহ এলাকার একাধিক ব্যক্তি জানান এই গাইড ওয়াল নির্মাণ কাজে ৮০টি সিমেন্টের খুঁটি ঠিকাদার প্রকল্পের পাশে তৈরি না করে সিরাজগঞ্জ থেকে ট্রাক যোগে এনে নিম্নমানের খুঁটি গুলো গাইড ওয়াল নির্মাণ কাজে ব্যবহার করা হয়। ট্রাক থেকে খুঁটি গুলো নামানোর সময় ভেঙ্গে যায়। গাইড ওয়ালের খুঁটি গুলোতে সিডিউল অনুযায়ী রড সিমেন্ট ব্যবহার করা হয়নি।

এছাড়াও তারা আরো জানান গাইড ওয়াল নির্মাণ কাজে নিম্নমানের ৩ ট্রাক ৬ হাজার ৭০টি ইট ব্যবহার করা হয়। আর এই গাইড ওয়াল নির্মাণ কাজে মাত্র ২৮ বস্তা সিমেন্ট ব্যবহার করা হয় বলে তারা জানান। এছাড়াও রাস্তা থেকে ১০ ফিট দূরে পুকুরের মধ্যে এই গাইড ওয়াল নির্মাণ করায় রাস্তা ভাঙ্গা প্রতিরোধে এই গাইড ওয়াল কোনো কাজে আসবে না।
নিম্নমানের ইট নামমাত্র সিমেন্ট ব্যবহার করে সংশ্লিষ্ট ঠিকাদার সাকুল্য বিল উত্তোলনের পাঁয়তারা করছে।

এলাকাবাসী আরো জানান উপজেলা প্রকৌশলী, সার্ভেয়ার ও ঠিকাদার যোগসাজশ করেই এমন নিম্নমানের কাজ করছে।

এ ব্যাপারে এলাকাবাসী প্রকল্পের কাজে দায়িত্ব প্রাপ্ত সার্ভেয়ার কনক লতার নিকট নিম্নমানের ইট ব্যবহার করার প্রতিবাদ করলে তিনি বলেন একে তো ইটের মূল্য বেশি অন্য দিকে চাহিদা মত ইট না পাওয়ায় বাধ্য হয়ে ঠিকাদার নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে।
নিম্নমানের ইট বাতিল না করে তা প্রকল্পের কাজে ব্যবহারের পক্ষে সাফাই গাইলেন সংশ্লিষ্ট সার্ভেয়ার কনক লতা।

এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার খোকন কে একাধিক বার তার মোবাইল ফোনে কল দেয়ার চেষ্টা করলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ