• মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় নবায়নযোগ্য জ্বালানি প্রসারে রাজনীতিবিদদের ভূমিকা নিয়ে শিক্ষার্থীদের জমজমাট বিতর্ক,,, কলাপাড়ায় গোলগাছের রসে তৈরি ভিন্নস্বাদের গুড়, বাড়তি আয়ের নতুন সম্ভাবনা,,, গ্রামেই মিলছে দ্রুত ন্যায়বিচার: কলাপাড়ার ধুলাসার ইউনিয়নে ২৩ মাসে ১১২ মামলা নিষ্পত্তি,,, বিএনপিতে যোগ দিলেন মুফতি হাবিবসহ পাঁচ শতাধিক নেতাকর্মী, নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ধানের শীষে পূর্ণ সমর্থন রবিউলের,,,, কলাপাড়ায় গভীর রাতে যৌথবাহিনীর অভিযান, বিপুল দেশীয় অস্ত্রসহ যুবক আটক,,,, খালেদা জিয়ার ওসিয়ত রক্ষার আহ্বান এবিএম মোশাররফের, কলাপাড়ায় ধানের শীষে ভোট চাইলেন,,, পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে পড়ে নিহত এক, আহত ১০,,,দৈনিক ক্রাইম বাংলা অন্তর্বর্তী সরকারের বিবৃতি: যমুনার সামনে বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোঁড়েনি,,,  না মানলে ভোট বর্জনের হুঁশিয়ারি পায়রা বন্দরের কর্মচারীদের,, কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ,,,

হাসপাতালে ২ সপ্তাহ ধরে বন্ধ রয়েছে পানি সরবারহ।। রোগীরা পড়েছে ভোগান্তিতে/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২২৩ পঠিত
আপডেট: সোমবার, ১৫ আগস্ট, ২০২২

মো.নাহিদুল হক,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর কলাপাড়ায় ৫০ শষ্যা বিশিষ্ট হাসপাতালে দীর্ঘ দুই সপ্তাহ ধরে পানি উত্তোলনের পাম্পটি নষ্ট হওয়ায় পানি সরবারহ বন্ধ রয়েছে। এর ফলে ভর্তি হওয়া রোগীরা পড়েছে ভোগান্তিতে। রোগী ও তাদের সঙ্গে আসা স্বজনরা ঠিকমতো গোসল এবং টয়লেট ব্যবহার করতে পারছে না। এমন কি টয়লেট থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এমন অবস্থার সৃষ্টি হয়েছে কলাপাড়া হাসপাতালে।
ধুলাসার ইউনিয়নের মো.রিপন জানান, তার মেয়ে গত চার দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছে। পানি না থাকার কারনে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। এখন বালিত ভরে দুর থেকে পানি এনে ব্যবহার করতে হয়। এছাড়া হসাপাতালের সামনে একটি টিউবয়েল রয়েছে। সেটিও নষ্ট অবস্থায় পরে রয়েছে। একই কথা বললেন, হাসপাতালে ভর্তি হওয়া মিনারা বেগমের স্বামী মো.আবদুল বর সহ আরো অনেকে।
হাসপাতাল সূত্রে জানা যায়, ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়মিত প্রায় ৮০ থেকে ৯০ জন রোগী ভর্তি থাকে। এছাড়া অভ্যান্তরে ১ম শ্রেনী, ২য় শ্রেনী, ৩য় শ্রেনী কর্মকর্তা কর্মচারীদের আবাসিক ভবন রয়েছে। গত ২ আগষ্ট হাসপাতলের পানির পাম্প নষ্ট হওয়ার কারনে পানি উত্তোলন বন্ধ হয়ে যায়। এরপর থেকে হাসপাতাল কমপ্লেক্সে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে রোগী, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
কলাপাড়া স্বাস্থ্য কর্মকর্তা ডা.চিন্ময় হাওলাদার বলেন, পাম্প নষ্ট হওয়ায় পানি উত্তোলন বন্ধ হয়ে যাওয়ার পর সাথে সাথে স্থানীয়ভাবে পুরাতন মোশিন ঠিক করার ব্যবস্থা নেওয়া হয়েছে। শত প্রচেষ্টা সত্তে¡ও পানির পাম্পটি মেরামত করতে বিলম্ব হলেও ফায়ার সার্ভিসের মাধ্যমে হাসপাতালে পানি সরবরাহ করা হয়ে ছিল। শীঘ্রই পানি সরবারহ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তবে বিষয়টি জরুরী ভিত্তিতে পুরাতন মেশিন মেরামত এবং একটি নতুন পাম্প মেশিন সরবরাহ করার জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ