• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তানভিরুল ইসলামের নেতৃত্বে আখাউড়া-লাকসাম প্রকল্পে ১,৫১৮ কোটি টাকা সাশ্রয় বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব মালিকদের নতুন তথ্য: আইচি-নাগোয়া এশিয়ান গেমস হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু গাজী নজরুল ইসলামের বিষয়ে সংসদীয় চিঠির অপেক্ষায় নির্বাচন কমিশন দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৫৫ দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: এমপি নজরুল ও তার স্ত্রীর রিমান্ড ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রিজভী নতুন তথ্য: পোকেমনের ৩০ বছর পূর্তিতে নতুন সাজে এএনএ

গোপালগঞ্জে ১০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস /দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৫০ পঠিত
আপডেট: বুধবার, ১২ অক্টোবর, ২০২২

টুঙ্গিপাড়া, (গোপালগঞ্জ) ১২ অক্টোবর,২০২২(ক্রাইম বাংলা ): জেলায় ‘মা ইলিশ’ রক্ষায়  আজ অভিযান চালিয়ে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
বুধবার মধুমতি নদীতে অভিযান চালিয়ে গোপালগঞ্জ সদর উপজেলা মৎস্য অফিস এসব কারেন্ট জাল জব্দ  করেছে। এ সময় ৩ কেজি ‘মা ইলিশ’ উদ্ধার করা হয়।
এছাড়া ইলিশ বিক্রি বন্ধে প্রতিদিনই গোপালগঞ্জের হাট বাজারে উপজেলা মৎস্য অফিস ও জেলা মৎস্য অধিদপ্তর বাজার তদারকী করছে। এ কারণে  গোপালগঞ্জে ইলিশ বিক্রি বন্ধ রয়েছে।
গোপালগঞ্জ সদর উপজেলা মৎস্য অফিসের সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জিল্লুর রহমান রিগান বলেন, ‘আমরা মধুমতি নদীর গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা, উরফি, পাইকান্দি, সুকতাইল, লতিফপুর ও জালালাবদে ‘মা ইলিশ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করছি। বুধবার অভিযান চলাকালে আমরা ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩ কেজি মা ইলিশ জব্দ করেছি।
তিনি বলেন, জাল অগ্নিসংযোগ করে ধ্বংস করা হয়েছে। জব্দ মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।
এছাড়া এর আগে আরো ৫ হাজার মিটার জাল জব্দ করে ধ্বংস করা হয়।
গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ বৈরাগী বলেন, ‘মা ইলিশ’ রক্ষায় গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া ও কাশিয়ানী উপজেলার মধুমতি নদীতে গত ৭ অক্টোবর  থেকে অভিযান শুরু হয়েছে। এই অভিযান ২৮ অক্টোবর পর্যন্ত অব্যাহত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ