• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আমস্টারডাম রুটে সাময়িকভাবে এ৩৮০ ফ্লাইট বন্ধ করছে এমিরেটস সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের চার প্রবাসীর মৃত্যু জাতিসংঘের ৮১তম অধিবেশন শুরু: আজ শপথ নেবেন ড. খলিলুর রহমান ভারতীয় পুরুষদের বিয়ে না করার পরামর্শ ইতালীয় নারীর, ভাইরাল ভিডিও নিয়ে বিতর্ক তারেক রহমানের দিল্লি সফরকালে গঙ্গার পানিবণ্টন চুক্তির নবায়ন নিয়ে আলোচনার সম্ভাবনা নিরাপত্তার জন্য কেবল যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা যথেষ্ট নয়: কাতার বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বিগত সরকারের নীতিকেই দায়ী করলেন স্বরাষ্ট্রমন্ত্রী পণ্য পাচারে সহযোগিতার অভিযোগ: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তা মঈনউদ্দীন লোটাস বদলি সৌর বিদ্যুৎ যন্ত্রাংশ আমদানিতে ৬ মাসের কর ছাড়সহ মন্ত্রিসভায় তিন প্রস্তাব অনুমোদন ফেডারেল অর্থায়ন হারানোর ঝুঁকিতে যুক্তরাষ্ট্রের রাজ্যগুলো: নতুন আইনি ব্যাখ্যায় উদ্বেগ

কোন চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই : ওবায়দুল কাদের/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৩৯ পঠিত
আপডেট: শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২

ঢাকা, ২১ অক্টোবর, ২০২২ ( ক্রাইম বাংলা ) : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন ব্যতীত অন্য কোন চোরাগলি দিয়ে সরকারকে উৎখাত করার সুযোগ নেই।
তিনি আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিবের ষড়যন্ত্রমূলক, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের প্রতিবাদ জানিয়ে একথা বলেন।
সরকারকে সরাতে না পারলে নাকি জাতির অস্তিত্ব থাকবে না,  মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মনগড়া বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপিই হচ্ছে বাংলাদেশের অস্তিত্ব, অগ্রগতি এবং সমৃদ্ধির প্রধান অন্তরায়। অন্যদিকে, এদেশের অর্থবহ অস্তিত্ব ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অস্তিত্ব সুদৃঢ় ভিত্তির উপর আজ প্রতিষ্ঠিত।
তিনি বলেন, আর্থ-সামাজিক ও ভূ-রাজনৈতিক সকল ক্ষেত্রেই বাংলাদেশের অবস্থান অতীতের যে কোন সময়ের চেয়ে আরও সুসংহত হয়েছে। তিনি বিবৃতিতে বিএনপির উদ্দেশে বলেন, বরং বিরোধিতার নামে তারাই এদেশের অস্তিত্বকে বিপন্ন করতে নানামুখী ষড়যন্ত্র ও চক্রান্তে লিপ্ত রয়েছে।
ওবায়দুল কাদের বলেন, ইনডেমনিটি অধ্যাদেশের মতো পাশবিক মানসিকতা লালন-পালনকারী বিএনপি এবং ২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলার মাধ্যমে গণহত্যা সংঘটনকারী অপরাধী খুনি তারেক রহমান ও তার দলের নেতারাই হলো এদেশের শান্তি ও স্থিতিশীলতার প্রধান প্রতিবন্ধক।
তিনি বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, জাতির অস্তিত্ব হাজার বছর ধরে ছিলো, আছে এবং থাকবে বরং হঠকারী রাজনীতির জন্য বিএনপির অস্তিত্ব টিকে থাকবে কিনা সেটাই আজ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
বিএনপির পলাতক ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশে ফিরিয়ে আনাই নাকি বিএনপির আন্দোলন, এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বিএনপি নেতাদের প্রশ্ন রেখে বলেন, তাদের পলাতক আসামিকে দেশে ফিরিয়ে আনতে বাধাটা দিচ্ছে কে? বরং আওয়ামী লীগ ও সরকারও চায় তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে কৃত অপরাধের শাস্তি কার্যকর করা হোক। তিনি বলেন, বুকে সৎ সাহস থাকলে সে দেশে ফিরে আসুক,  এজন্য আন্দোলনের প্রয়োজন নেই।
আওয়ামী লীগ নাকি সবক্ষেত্রে ব্যর্থ, বিএনপি মহাসচিবের কাছে আবারও প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, তাহলে কি বিএনপি বিরোধীদল হিসেবে সফল? আন্দোলন ও নির্বাচনে যাদের ব্যর্থতা ছাড়া কিছুই নেই তাদের মুখে একথা মানায় না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ