• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের

রংপুরে ৩০ ফুট কূপের গভীরে আটকে পড়া শ্রমিক উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩১৯ পঠিত
আপডেট: রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

সেলিম মিয়া, রংপুরঃঅবশেষে টানা ১০ ঘণ্টা চেষ্টার পর কূপ থেকে জীবিত উদ্ধার হরা হলো নির্মাণশ্রমিক আবু হাসানকে। তার দুই পা ভেঙে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষিয়টি নিশ্চিত করেছেন রংপুরের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার সাকির মোবাশ্বির।
জানা যায়, বাড়ির টয়লেটের কূপ খনন করতে গিয়ে বালু ধসে মাটির ৩০ ফুট গভীরে আটকা পড়েন আবু হাসান (২৮) নামের নির্মাণ শ্রমিক। মাটির নিচে গলা পর্যন্ত আটকে থাকা ওই নির্মাণশ্রমিককে শনিবার বিকেল ৩টা থেকে উদ্ধারের চেষ্টা করেন, স্থানীয় লোকজনসহ ফায়ার সার্ভিসের কর্মীরা। রাত দেড়টার দিকে তাকে উদ্ধার করা সম্ভব হয়।
স্থানীয়রা জানায়, বদরগঞ্জ পৌর এলাকার বালুয়াভাটা গ্রামের বাবুল দাসের বাড়িতে টয়লেটের কূপ খননে শনিবার সকাল থেকে কাজ করছিলেন আবু হাসানসহ তিন শ্রমিক। বিকেল তিনটার দিকে খনন করা কূপ থেকে উপরে উঠতে গিয়ে বালু ধসে আটকা পড়েন আবু হাসান। প্রথমে এ ঘটনায় কেউ গুরুত্ব না দেওয়ায় অন্য দুই শ্রমিক চলে যান। এদিকে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে মাটির নিচে গলা পর্যন্ত আটকে গিয়ে মৃত্যুর মুখে পড়েন ওই শ্রমিক। ঘটনা জানাজানি হলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।
নির্মাণশ্রমিক আবু হাসান বদরগঞ্জ পৌর এলাকার শাহাপুর মাস্টারপাড়া গ্রামের বাসিন্দা। রংপুর ও বদরগঞ্জ থেকে আসা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে।
রংপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বাদশা মাসউদ আলম জানান, রাত একটার দিকে তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। প্রথমে তাকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অভিযানে সহায়তা করতে প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়া রংপুর দমকল বাহিনীর উপপরিচালক জসিম উদ্দিন, ওসি হাবিবুর রহমান, উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট, ভারপ্রাপ্ত ইউএনও তাসরিন, বদরগঞ্জের মেয়র টুটুল চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ