• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে জবাবদিহিতার সীমা নির্ধারণে আহ্বান তথ্যমন্ত্রী স্বপনের ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবি, নিহত অন্তত ৮০ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় সিদ্ধান্তে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক বহিষ্কার কলাপাড়ায় গরু চরানো নিয়ে সংঘর্ষ, গুরুতর আহত ১ কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক,, প্রশাসনে বড় রদবদল: চার মন্ত্রণালয়ে এক বছরের চুক্তিতে নতুন সচিব নিয়োগ রেমিট্যান্সে ভর করে ফের চাঙ্গা রিজার্ভ, ৩৫.৩৩ বিলিয়ন ডলারে উত্তরণ কালিগঞ্জে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা, রমজানের তাৎপর্য তুলে ধরে দুর্নীতিমুক্ত বাংলাদেশের আহ্বান হাজারীবাগে মেলা প্রতারণা: এক নারী উদ্যোক্তা নয়, সকল অংশগ্রহণকারী ক্ষতিগ্রস্ত

মাননীয় প্রধানমন্ত্রীকে বহন করে আগারগাঁও পৌঁছালো মেট্রোরেল/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৩৪৭ পঠিত
আপডেট: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২

ডেস্ক রিপোর্ট।।

আনুষ্ঠানিকভাবে মেট্রোরেলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রথম যাত্রী হিসেবে সঙ্গীদের নিয়ে মেট্রোযাত্রা সম্পন্ন করলেন তিনি। বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর উত্তরা থেকে টিকিট কেটে মেট্রোরেলের যাত্রা শুরু হয়। এরপর অল্প সময়েই আগারগাঁও পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার পথ পাড়ি দেয়।

মন্ত্রী, সচিব, জাইকা ও আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টদের নিয়ে প্রথম মেট্রোযাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী। তার ছোট বোন শেখ রেহানাসহ পরিবারের ১০ সদস্য এবং মেট্রোরেলে প্রথম এ যাত্রায় তার সফরসঙ্গী হিসেবে আছেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শিক্ষক, ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য, শ্রমিক, শিশু ও শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ।

এর আগে, বেলা ১টা ৩৩ মিনিটে প্রথম যাত্রী হিসেবে মেট্রোরেলের টিকিট কাটেন শেখ হাসিনা। ১ নম্বর টিকিট কাউন্টার থেকে টিকিট কাটেন তিনি। পরে তার ছোট বোন শেখ রেহানাও টিকিট কাটেন। ১টা ৩৭ মিনিটে কার্ড পাঞ্চ করেন প্রধানমন্ত্রী। চলন্ত সিঁড়িতে চড়ে প্ল্যাটফর্মে যান।

এর আগে, বেলা ১১টা ৫ মিনিটে রাজধানীর উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি-১ ব্লকের খেলার মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলক উন্মোচন করে মেট্রোরেলের উদ্বোধন করেন। এরপরেই মঞ্চের সামনে থাকা নেতা-কর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় শেষে সুধী সমাবেশে যুক্ত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ