• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

মাননীয় প্রধানমন্ত্রীকে বহন করে আগারগাঁও পৌঁছালো মেট্রোরেল/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৪০১ পঠিত
আপডেট: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২

ডেস্ক রিপোর্ট।।

আনুষ্ঠানিকভাবে মেট্রোরেলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রথম যাত্রী হিসেবে সঙ্গীদের নিয়ে মেট্রোযাত্রা সম্পন্ন করলেন তিনি। বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর উত্তরা থেকে টিকিট কেটে মেট্রোরেলের যাত্রা শুরু হয়। এরপর অল্প সময়েই আগারগাঁও পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার পথ পাড়ি দেয়।

মন্ত্রী, সচিব, জাইকা ও আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টদের নিয়ে প্রথম মেট্রোযাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী। তার ছোট বোন শেখ রেহানাসহ পরিবারের ১০ সদস্য এবং মেট্রোরেলে প্রথম এ যাত্রায় তার সফরসঙ্গী হিসেবে আছেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শিক্ষক, ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য, শ্রমিক, শিশু ও শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ।

এর আগে, বেলা ১টা ৩৩ মিনিটে প্রথম যাত্রী হিসেবে মেট্রোরেলের টিকিট কাটেন শেখ হাসিনা। ১ নম্বর টিকিট কাউন্টার থেকে টিকিট কাটেন তিনি। পরে তার ছোট বোন শেখ রেহানাও টিকিট কাটেন। ১টা ৩৭ মিনিটে কার্ড পাঞ্চ করেন প্রধানমন্ত্রী। চলন্ত সিঁড়িতে চড়ে প্ল্যাটফর্মে যান।

এর আগে, বেলা ১১টা ৫ মিনিটে রাজধানীর উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি-১ ব্লকের খেলার মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলক উন্মোচন করে মেট্রোরেলের উদ্বোধন করেন। এরপরেই মঞ্চের সামনে থাকা নেতা-কর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় শেষে সুধী সমাবেশে যুক্ত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ