• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

ভূমিকম্প ঝুঁকিতে ঢাকা: ১ লাখ স্বেচ্ছাসেবক গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর,,

রিপোর্টার: / ১৩২ পঠিত
আপডেট: রবিবার, ১ মার্চ, ২০২৬

ভূমিকম্প ঝুঁকিতে ঢাকা: ১ লাখ স্বেচ্ছাসেবক গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকাকে ভূমিকম্প-পরবর্তী দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত করতে ১ লাখ দক্ষ ও প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দুর্যোগকালীন জরুরি আশ্রয়ের জন্য খেলার মাঠ, খোলা জায়গা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো আগাম চিহ্নিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

রোববার (১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

মন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হওয়ায় রাজধানীর ঝুঁকি নতুন করে সামনে এসেছে। অত্যন্ত জনবহুল ও অপরিকল্পিত নগরী হওয়ায় বড় ধরনের ভূমিকম্প হলে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করা কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এ বাস্তবতায় দ্রুততম সময়ের মধ্যে ঢাকাকেন্দ্রিক একটি শক্তিশালী স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি জানান, উপকূলীয় অঞ্চলে বিদ্যমান প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক বাহিনীর আদলে রাজধানীতেও কাঠামোবদ্ধ ও প্রশিক্ষণপ্রাপ্ত দল গঠন করা হবে। দুর্যোগের পরপরই সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে রাজধানীর খেলার মাঠ, উন্মুক্ত স্থান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে প্রাথমিকভাবে নির্ধারণের কাজ শুরু হবে।

মন্ত্রী আরও বলেন, “ভূমিকম্পের মতো আকস্মিক পরিস্থিতিতে মানুষকে দ্রুত একত্রিত করা ও নিরাপদ আশ্রয়ে নেওয়ার জন্য আগাম পরিকল্পনা থাকা জরুরি। সে কারণেই এসব স্থান আগে থেকেই চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে।”

দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম দ্রুত সংগ্রহ ও সক্ষমতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী। ইতোমধ্যে কিছু আধুনিক সরঞ্জাম সংগ্রহ করে সশস্ত্র বাহিনী বিভাগ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান মন্ত্রী।

এ ছাড়া জনসচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষণ কার্যক্রম জোরদার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনার অগ্রগতি পর্যালোচনায় আগামী ১১ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ