• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে

আই হ্যাভ এ প্ল্যান’ বাস্তবায়নে কাজ শুরু, দক্ষ প্রশাসন গড়ার অঙ্গীকার

রিপোর্টার: / ৮৭ পঠিত
আপডেট: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

‘আই হ্যাভ এ প্ল্যান’ বাস্তবায়নে কাজ শুরু, দক্ষ প্রশাসন গড়ার অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক:
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, সরকারের ঘোষিত ‘আই হ্যাভ এ প্ল্যান’ বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান সক্রিয়ভাবে কাজ শুরু করেছেন।

শুক্রবার সকালে **লক্ষ্ণীপুর সার্কিট হাউস**ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, দীর্ঘ সময় ধরে দেশের জনপ্রশাসনে দলীয়করণের প্রভাব পড়ায় প্রশাসনের নিরপেক্ষতা ও দক্ষতা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে বিভিন্ন ক্ষেত্রে কাঙ্ক্ষিত সেবা প্রদানে ঘাটতি তৈরি হয়েছে। বর্তমান সরকার প্রশাসনকে সেই অবস্থা থেকে বের করে এনে দক্ষ, নিরপেক্ষ ও মেধাভিত্তিক কাঠামো গড়ে তুলতে কাজ করছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নীতির আলোকে এমন একটি প্রশাসন গড়ে তোলা হবে, যেখানে কর্মকর্তারা জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করবেন। বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনই সরকারের লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি।

রাজনৈতিক প্রসঙ্গ টেনে মো. ইসমাইল জবিউল্লাহ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের আস্থা অর্জন করে নিরঙ্কুশ বিজয় পেয়েছে এবং এই বিজয়ের সঙ্গে বড় ধরনের দায়বদ্ধতাও জড়িত। নির্বাচনের আগে ও পরের পরিস্থিতির পার্থক্য উল্লেখ করে তিনি বলেন, এখন প্রতিশ্রুতি বাস্তবায়নের সময়।

তিনি বলেন, নির্বাচনী ইশতিহারে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং একটি উদার গণতান্ত্রিক, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গঠনে সব রাজনৈতিক শক্তিকে সঙ্গে নিয়ে কাজ করার আহ্বান জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ