
কালিগঞ্জে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা, রমজানের তাৎপর্য তুলে ধরে দুর্নীতিমুক্ত বাংলাদেশের আহ্বান
শেখ ফারুক হোসেন, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার-কে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৩ মার্চ ২০২৬) বিকাল চারটায় কালিগঞ্জ উপজেলার গোবিন্দকাটি প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গণে এ সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ধলবাড়িয়া ইউনিয়ন জামায়াতের আমীর মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি আহমদ শাহা মাসউদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুন্দর ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও আত্মশুদ্ধির গুরুত্ব নিয়েও আলোচনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান, কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ এবং উপজেলা জামায়াতের মিডিয়া বিভাগের সভাপতি ডক্টর মিজানুর রহমান।
অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।