• রবিবার, ০১ মার্চ ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় শিক্ষকের বাড়ি এখন পাখির অভয়াশ্রম, নাম ‘বিহঙ্গ বিলাস’ কুয়াকাটায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৩০ লাখ টাকা,, আই হ্যাভ এ প্ল্যান’ বাস্তবায়নে কাজ শুরু, দক্ষ প্রশাসন গড়ার অঙ্গীকার স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সর্বাত্মক প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের,,, আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, কড়া প্রতিক্রিয়ায় ভারত,, সংকট মোকাবিলায় কর বাড়ানোর ইঙ্গিত, বিনিয়োগ ও কর্মসংস্থানে জোর: আমীর খসরু,,, রমজানের সম্প্রীতি ও মিলনমেলায় ঢাকা প্রেস ক্লাব-এর দোয়া ও ইফতার মাহফিল প্রেস ক্লাব চত্বরে ৫ সাংবাদিক নিষিদ্ধ: ডিইউজে’র তীব্র প্রতিবাদ ও নিন্দা মিয়ানমারে ভূমিকম্প, কম্পনে কেঁপে উঠল ঢাকা ও দেশের বিভিন্ন এলাকা,,, রমজানে সাদাকাতুল ফিতর নির্ধারণ: সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২,৮০৫ টাকা

এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না- হাসিব আলম তালুকদার/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ১৯৬ পঠিত
আপডেট: রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩

এম জাফরান হারুন, পটুয়াখালী প্রতিনিধি।।

ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়ালেন স্বাধীনতা পদক প্রাপ্ত, বীরোত্তম, বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম তালুকদারের সুযোগ্য সন্তান বাউফলের তরুণ প্রজন্মের নেতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ হাসীব আলম তালুকদার।

শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে হাসিব আলম বলেন, আমরা আপনাদের ঘরের সন্তান। আমি আপনাদের জন্য এই উপজেলার বিভিন্ন ইউনিয়নের জন্য ৭০০০ কম্বল এনেছি। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, আমি আপনাদের পরিবারের সদস্য হিসেবে পাশে দাঁড়াতে।

রোববার (১৫ জানুয়ারি) বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এভিআর বাংলাদেশ গ্রুপের মালিক ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সদস্য মোঃ হাসিব আলম তালুকদারের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে চারশত কম্বল বিতরণ করা হয়।

এসময় মদনপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগ সদস্য মমিন খান, কনকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিটু, যুবলীগ নেতা আবুল কালাম খান, সাবেক কাউন্সিলর বেলাল হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ