• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে জবাবদিহিতার সীমা নির্ধারণে আহ্বান তথ্যমন্ত্রী স্বপনের ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবি, নিহত অন্তত ৮০ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় সিদ্ধান্তে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক বহিষ্কার কলাপাড়ায় গরু চরানো নিয়ে সংঘর্ষ, গুরুতর আহত ১ কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক,, প্রশাসনে বড় রদবদল: চার মন্ত্রণালয়ে এক বছরের চুক্তিতে নতুন সচিব নিয়োগ রেমিট্যান্সে ভর করে ফের চাঙ্গা রিজার্ভ, ৩৫.৩৩ বিলিয়ন ডলারে উত্তরণ কালিগঞ্জে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা, রমজানের তাৎপর্য তুলে ধরে দুর্নীতিমুক্ত বাংলাদেশের আহ্বান হাজারীবাগে মেলা প্রতারণা: এক নারী উদ্যোক্তা নয়, সকল অংশগ্রহণকারী ক্ষতিগ্রস্ত

বাউফলে স্কুলছাত্রী বোনকে উত্ত্যক্ত করায় প্রতিবাদ, ভাইকে কুপিয়ে রক্তাক্ত জখম/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ১৭৬ পঠিত
আপডেট: শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩

এম জাফরান হারুন, পটুয়াখালী প্রতিনিধি।।

পটুয়াখালীর বাউফল উপজেলায় স্কুলছাত্রী বোন স্কুলে আসা যাওয়ার সময় রাকিব ফরাজি ও খোকন ফরাজি নামে দুই বখাটে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ভাইকে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৯শে জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর বাদামতলা বাজারের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর।

আহত ভাইয়ের নাম মোঃ নাঈম বয়াতি (২২), তিনি কেশবপুর ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের মমিনপুর গ্রামের বাসিন্দা মোঃ আফজাল বয়াতির ছেলে। তার বোনের নাম মোসাঃ সাদিয়া আক্তার (১৪), তিনি মমিনপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী।

আর হামলাকারী বখাটের নাম ১/মোঃ রাকিব ফরাজি (১৮), পিতা মোঃ সাইফুল ফরাজী, ২/মোঃ খোকন ফারজি (৩৫), পিতা মোঃ সাইফুল ফরাজী, একই গ্রামের বাসিন্দা।

আহতের পরিবার ও স্থানীয়রা জানান, নাঈমের আপন ছোট বোন সাদিয়া আক্তার মমিনপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। তাকে স্কুলে আসা যাওয়ার সময় রাকিব ফরাজি ও খোকন ফরাজি উত্ত্যক্ত করিয়া আসিতেছিল। এঘটনা সাদিয়া তার ভাইকে জানালে প্রতিবাদ করায় শত্রুতার সৃষ্টি হয়।

আরও জানায়, নাঈম বৃহস্পতিবার সন্ধ্যায় বাজার থেকে তার বাড়ি যাওয়ার সময় বাদামতলা বাজারের দক্ষিণ পাশে পৌছামাত্র পূর্ব থেকে ওত পেতে থাকা রাকিব ফরাজি ও খোকন ফরাজি সহ আরো ৪-৫ মিলে তার উপর অতর্কিত হামলা চালায়। এসময় রাকিব ফরাজি নাঈমের পেটের বাম পাশে ধারালো অস্ত্র দ্বারা সজরে আঘাত করিলে পেটের বাম পাশ কেটে রক্তাক্ত জখম হয়। এদিকে নাঈমের ডাকচিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার স্বার্থে বরিশাল হাসপাতালে পাঠিয়ে দেন।

এব্যাপারে হামলাকারী বখাটে রাকিব ফরাজি ও খোকন ফরাজি সহ তাদের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করে প্রতিবেদক ব্যর্থ হন।

এদিকে স্থানীয় চেয়ারম্যান সালেহ উদ্দিন পিকুর মোবাইল নম্বরে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হন প্রতিবেদক।

  1. বাউফল থানার ওসি আল মামুন বলেন, এব্যাপারে এখনো কোনও অভিযোগ পাওয়া যায়নি, তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ