• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের

বরিশালে জেলা প্রশাসন এর আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৮১ পঠিত
আপডেট: শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩

ক্রাইম বাংলা ডেস্ক।।

জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে শহীদ আবদুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে ২১-০১-২০২৩ (শনিবার) সকাল ১০ টায় সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের সন্তানদের সমন্বয়ে জেলা পর্যায়ে ২৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এর উদ্বোধনী অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুম্পা সিকদার।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার শিক্ষা ও কল্যাণ শাখা রয়া ত্রিপুরা, সহকারী কমিশনার ও ভারপ্রাপ্ত এনডিস কামরুন্নাহার তামান্না, জেলা ক্রীড়া অফিসার মোঃ হোসাইন আহাম্মেদ, জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, উপ পরিচালক জেলা তথ্য অফিসার মোঃ রিয়াদুল ইসলান, জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ এবং বিভিন্ন দফতরের কর্মকর্তা, কর্মচারী এবং ১০ উপজেলা জেলা থেকে আসা অংশগ্রহণকারীরা সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং তাঁদের সন্তানরা উপস্থিত ছিলেন। শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা,পরে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে অতিথিরা সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং তাঁদের সন্তানদের সমন্বয়ে জেলা পর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ