• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে জবাবদিহিতার সীমা নির্ধারণে আহ্বান তথ্যমন্ত্রী স্বপনের ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবি, নিহত অন্তত ৮০ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় সিদ্ধান্তে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক বহিষ্কার কলাপাড়ায় গরু চরানো নিয়ে সংঘর্ষ, গুরুতর আহত ১ কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক,, প্রশাসনে বড় রদবদল: চার মন্ত্রণালয়ে এক বছরের চুক্তিতে নতুন সচিব নিয়োগ রেমিট্যান্সে ভর করে ফের চাঙ্গা রিজার্ভ, ৩৫.৩৩ বিলিয়ন ডলারে উত্তরণ কালিগঞ্জে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা, রমজানের তাৎপর্য তুলে ধরে দুর্নীতিমুক্ত বাংলাদেশের আহ্বান হাজারীবাগে মেলা প্রতারণা: এক নারী উদ্যোক্তা নয়, সকল অংশগ্রহণকারী ক্ষতিগ্রস্ত

ভোলা থেকে চরফ্যাশনগামী বাস উল্টে খাদে, আহত ৫০জন/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২১৮ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদক।।

ভোলা থেকে চরফ্যাশনগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৫০ জন যাত্রী আহত হয়েছেন। ২৪ জানুয়ারি (মঙ্গলবার) দুপুরে উপ-শহর বাংলাবাজারের দক্ষিণ পাশে টেকনিক্যাল কলেজ সংলগ্ন ভোলা-চরফ্যাশন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, অন্তত অর্ধশতাধিক যাত্রী নিয়ে ভোলা থেকে (ভোলা-ব ০৫-০০১৮) নাম্বারের বাসটি চরফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে যায়। এসময় বাংলাবাজার এর দক্ষিণ পাশে টেকনিক্যাল কলেজ সংলগ্ন স্থানে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশের খাদে পড়ে যায়। এসময় যাত্রীদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাৎক্ষণিক উদ্ধার কাজে নেমে পড়েন। পরে ভোলা সদর ও বোরহানউদ্দিন থেকে ফায়ার সার্ভিস কর্মীরা এসে স্থানীয়দের সঙ্গে উদ্ধার কাজে অংশ নেন। এসময় বাসে থাকা অন্তত ৫০ জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ফরিদ জানান, বাংলাবাজার এর দক্ষিণ পাশে টেকনিক্যাল কলেজ সংলগ্ন সড়কে বাস উল্টে খাদে পড়ার সংবাদ পেয়ে তাৎক্ষণিক আমরা দুর্ঘটানস্থলে ছুটে যাই। বাসের চালক ও হেল্পার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ