• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের

ছাগল চোর চক্রের সক্রিয় ৫ সদস্য আটক, ৬টি ছাগল উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২২৯ পঠিত
আপডেট: বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩

এম জাফরান হারুন, পটুয়াখালী প্রতিনিধি।।

পটুয়াখালীতে ছাগল চোর চক্র ও চোরাই ছাগল ক্রেতা চক্রের দুটি সক্রিয় চক্রকে একই সাথে আটক করা হয়েছে।

জেলা পুলিশ জানান, চক্রটি দুইটি অটো রিক্সা নিয়ে কলাপাড়া, পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ এলাকা ঘুরে বেড়ায় এবং রাস্তার পাশে ছাগল পেলেই টান দিয়ে অটোতে তুলে আমতলী চোরাই ছাগল বিক্রয়ের দায়িত্বে থাকা চক্রের হাতে বুঝে দেওয়াই এই চোর চক্রের কাজ। রাস্তার পাশাপাশি অসহায় দরিদ্র মানুষের বাড়ি থেকেও ছাগল চুরি করা এই চক্রটির প্রধান পেশা।

তাই মঙ্গলবার (২৪শে জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৭টার সময় ১টি চোরাইকৃত ছাগলসহ ১। মোঃ মুসা (২০), পিতা-আবু তালেব, সাং-ছোট বিঘাই (অফিসের হাট), ২। মোঃ রাহুল খান (২০), পিতা-মোঃ মিলন খান, সাং-সেহাকাঠী, ৩। মোঃ মাসুদ খান (১৯), পিতা-মোঃ সালাম খান, সাং-লোহালিয়া, সর্ব থানা-পটুয়াখালী সদরকে আটক করা হয়।

আটককৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদ করিলে তারা জানায় যে তারা ও তাদের সাথের একটি চক্র পটুয়াখালী সদর, কলাপাড়া থানা, আমতলী থানা ও মির্জাগঞ্জ থানা এলাকা হইতে ছাগল চুরি করে এনে মোঃ বেল্লাল মল্লিক (৩২), পিতা-মোঃ ফখরুদ্দিন মল্লিক, সাং-কাউনিয়া, থানা-বেতাগী, জেলা-বরগুনার নিকট বিক্রি করে।

আসামীদের স্বীকারোক্তি মোতাবেক বেল্লাল মল্লিক এর বাসা হইতে ৬টি ছাগল উদ্ধার করে মির্জাগঞ্জ থানায় হস্তান্তর পূর্বক মামলা রুজু করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ