• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে জবাবদিহিতার সীমা নির্ধারণে আহ্বান তথ্যমন্ত্রী স্বপনের ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবি, নিহত অন্তত ৮০ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় সিদ্ধান্তে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক বহিষ্কার কলাপাড়ায় গরু চরানো নিয়ে সংঘর্ষ, গুরুতর আহত ১ কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক,, প্রশাসনে বড় রদবদল: চার মন্ত্রণালয়ে এক বছরের চুক্তিতে নতুন সচিব নিয়োগ রেমিট্যান্সে ভর করে ফের চাঙ্গা রিজার্ভ, ৩৫.৩৩ বিলিয়ন ডলারে উত্তরণ কালিগঞ্জে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা, রমজানের তাৎপর্য তুলে ধরে দুর্নীতিমুক্ত বাংলাদেশের আহ্বান হাজারীবাগে মেলা প্রতারণা: এক নারী উদ্যোক্তা নয়, সকল অংশগ্রহণকারী ক্ষতিগ্রস্ত

বাউফলে পাঙ্গাশের পোনাসহ আটক -১ জন/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২০৯ পঠিত
আপডেট: শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩

এম জাফরান হারুন, পটুয়াখালী প্রতিনিধি।।

পটুয়াখালী বাউফলে পাঙ্গাশ মাছের পোনা টমটম যোগে বহন করে নিয়ে যাওয়ার সময় সুধান হাওলাদার (৫৫) নামে এক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে নৌ পুলিশ।

শনিবার (৪ঠা ফেব্রুয়ারী) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলা মৎস অফিস ও কালাইয়া নৌ পুলিশের যৌথ অভিযানে কালাইয়া বাজার সংলগ্ন টেম্পুষ্টান্ড এলাকা থেকে ওই ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় জব্দ করা হয় ২৮০ কেজি পাঙ্গাশের পোনা।

আটককৃত সুধান হাওলাদার বরগুনা জেলার আমতলি উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের শাখারিয়া গ্রামের সুরেন হাওলাদারের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গলাচিপার পানপট্রি এলাকা থেকে টমটম যোগে কালাইয়া বাজারের উদ্দেশ্যে পাঙ্গাস মাছ নিয়ে আসছে এক ব্যবসায়ী এমন গোপন সুত্রে খবর পেয়ে উপজেলা মৎস অফিস ও কালাইয়া নৌ পুলিশের একটি দল দশমিনা-বাউফল মহাসড়কে শনিবার ভোরে অভিযান চালিয়ে ওই মাছ সহ ওই মাছ ব্যবসায়ীকে আটক করা হয়।

কালাইয়া নৌপুলিশ ফাড়ির ইনচার্জ মো. লুৎফর রহমান বলেন, আটক মাছ ব্যবসায়ী সুধান হাওলাদারকে নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। জব্দ মাছ গুলো আদালতের অনুমতিক্রমে স্থানীয় এতিখানা ও দুস্থদের মধ্যে বিতরন করা হয়েছে।

উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহবুব আলম তালুকদার বলেন, এ ধরনের অভিযান আমাদের অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ