• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের

পৌরসভার জনবল দিয়ে রংপুর সিটি কর্পোরেশন চলছে কার্যক্রম – মেয়র মোস্তফা/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৮১ পঠিত
আপডেট: সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩

রংপুর জেলা প্রতিনিধি।।

রংপুর সিটি কর্পোরেশনের দ্বিতীয় বারেরমতো নির্বাচিত মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, রংপুর পৌরসভার জনবল দিয়ে এখন রংপুর সিটি কর্পোরেশন চলছে। আমাদের স্ক্রিল জনবল নাই। যারা চাহিদা অনুযায়ী তাদের আইডিয়া শেয়ার করে যে প্রকল্পগুলো অন্যান্য সিটি কর্পোরেশনে হচ্ছে, তারা কিভাবে করছে, তারা প্রোফাইল কিভাবে তৈরী করছে, এগুলোকে সংগ্রহ করে, ঠিক অনুরুপভাবে প্রজেক্টগুলো প্রোফাইল তৈরী করে সঠিক সময়ে যদি সাবমিট করতে পারি।

তাহলে আমাদের এই গতানুগতিক ধারা ব্রেকআপ করে আমরা একটা লাইনআপ হয়ে যাবো। উন্নত সিটি করতে গেলে আমাদেরকে এই এই কাজগুলো করার সুযোগ আছে। সেই কাজগুলো বাস্তবায়নের জন্য আমি যদি মাননীয় প্রধানমন্ত্রীর সাপট চাই, তা তিনি দেয়ার জন্য প্রস্তুত আছে। গতকাল রোববার নগর ভবন চত্ত্বরে রংপুর সিটি কর্পোরেশন কর্মচারী ইউনিয়ন আয়োজিত দ্বিতীয় বারের মতো নির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা এবং সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরবৃন্দের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

মেয়র মোস্তফা বলেন, গত মাসের ৪ তারিখে আমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছি। তার পরে শপথ হলো। দায়িত্ব নেয়ার পরপরেই আমাদের পরিষদের কাজ হবে প্রধানমন্ত্রীর সাথে যোগসূত্র তৈরী করে ব্যাপক ফান্ডিংয়ের মাধ্যমে কাজ করা। রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুহুল আমিন মিয়ার সভাপতিতে অনুষ্ঠিত সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের সচিব উম্মে ফাতেমা, রাজস্ব কর্মকর্তা জয়শ্রী রানী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু তালেব সরকার, নির্বাহী প্রকৌশলী আজম আলী, মোঃ আনিসুজ্জামান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহামুদ হাসান মৃর্ধা, প্রশাসনিক কর্মকর্তা নাঈমুল হক, হিসাব রক্ষক কর্মকর্তা হাবিবুর রহমান।

রংপুর সিটি কর্পোরেশন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর শান্তর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম বাবলু। এছাড়াও মেয়র মোস্তফার পিতা আলহাজ্ব মোঃ মামদুহুর রহমান, সহধর্মীরি মোছাঃ জেলি রহমান, ছোট কন্যা জারিন তাসমিন ও ছোট ভাই আনিছুর রহমান আনিছ, জাতীয় পার্টি রংপুর জেলার সদস্য সচিব হাজ্বী আব্দুর রাজ্জাক, জাতীয় পার্টি রংপুর মহানগর কমিটির সহ-সভাপতি লোকমান হোসেন, জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর সভাপতি ইয়াসির আরাফাত আসিফ, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর মহানগর আহবায়ক মোঃ ফারুক হোসেন মন্ডল উপস্থিত ছিলেন।সংবর্ধনা অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ