• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে জবাবদিহিতার সীমা নির্ধারণে আহ্বান তথ্যমন্ত্রী স্বপনের ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবি, নিহত অন্তত ৮০ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় সিদ্ধান্তে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক বহিষ্কার কলাপাড়ায় গরু চরানো নিয়ে সংঘর্ষ, গুরুতর আহত ১ কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক,, প্রশাসনে বড় রদবদল: চার মন্ত্রণালয়ে এক বছরের চুক্তিতে নতুন সচিব নিয়োগ রেমিট্যান্সে ভর করে ফের চাঙ্গা রিজার্ভ, ৩৫.৩৩ বিলিয়ন ডলারে উত্তরণ কালিগঞ্জে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা, রমজানের তাৎপর্য তুলে ধরে দুর্নীতিমুক্ত বাংলাদেশের আহ্বান হাজারীবাগে মেলা প্রতারণা: এক নারী উদ্যোক্তা নয়, সকল অংশগ্রহণকারী ক্ষতিগ্রস্ত

ঘোড়াঘাটে ট্রাক প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে,২ জন আহত/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৫০ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩

মাহতাব উদ্দিন আল মাহমুদ(দিনাজপুর) প্রতিনিধি।।

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে শ্বশুর শাশুড়ী আহত হয়েছে। আহতদের মধ্যে শ্বশুরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দিনাজপুর ঘোড়াঘাট আলিক মহা সড়কের নুরজাহানপুর এলাকায় ৬ ফেব্রুয়ারী সোমবার সন্ধ্যা ৭টায় এ দূর্ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানাযায়, ৬ ফেব্রুয়ারী সোমবার সন্ধ্যা ৭টায় ঢাকা থেকে নিজ প্রাইভেট কারে চালক জামাই পলাশ তার শ্বশুর শাশুড়িকে নিয়ে শশুর বাড়ি সৈয়দপুর যাচ্ছিলেন। নুরজাহানপুর নামক স্থানে পৌছালে পঞ্চগড় থেকে আসা বিপরীত মূখী আলু বোঝাই ট্রাকের সাথে প্রাইভেট কারটি ধাক্কা দেয়।এতে প্রাইভেট কারের সামনে বসা শ্বশুর ও শাশুড়ি আহত হয়। দূর্ঘটনায় প্রাইভেট কারের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। আহতরা নীলফামারী সৈয়দপুর উপজেলা সদরের মৃত শেখ সামাদের ছেলে শেখ মারুফ (৬৫)। অপর জন শেখ মারুফের স্ত্রী শাহিনা বেগম(৫২)।
থানা পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে শাশুড়িকে ছেড়ে দেন এবং গুরুতর আহত শ্বশুরকে রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করেন।
বিষয়টি নিশ্চিত করে ওসি আবু হাসান কবির জানান,আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।গাড়ি দু’টি নিজেদের হেফাজতে রয়েছে।পরবর্তীতে আইন অনুযায়ী যথাযথ কার্যক্রম পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ