• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

পটুয়াখালীতে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৩১ পঠিত
আপডেট: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩

এম জাফরান হারুন, পটুয়াখালী প্রতিনিধি।।

পটুয়াখালীর বাউফলে দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার আরিফুজ্জামান খান রিয়াদ এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রতিবাদে পটুয়াখালীতে সাংবাদিকদের মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪শে ফেব্রুয়ারি) সকালে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের উদ্যোগে শহরের সদর রোডে ঘন্টা ব্যাপী এ মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভা থেকে অনতিবিলম্বে মামলার বাদী মাদক সেবনের ছবি ভাইরাল হওয়ায় কশবপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সালাউদ্দিন পিকুর বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে আইনগত পদক্ষেপ গ্রহনের দাবী করা হয়। একজন জনপ্রতিনিধি কোন অবস্থাতেই মাদকাসক্ত হতে পারে না। সালাউদ্দিন পিকু ক্ষমতাশীন আওয়ামীলীগের রাজনৈতিক আশ্রয় নিয়ে সাংবাদিক সমাজের সাথে সরকারের দূরত্ব বাড়াতেই সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন বলে দাবী করেন সাংবাদিক নেতারা।

প্রতিবাদ সভায় পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সাথীর সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ, সহ সভাপতি কাইয়ুম উদ্দিন জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম, সদস্য সাইদুর রহমান সহ বিভিন্ন উপজেলা থেকে আগত সাংবাদিকরা বক্তব্য রাখেন।

উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি দৈনিক যুগান্তর পত্রিকায় কেশবপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সালাউদ্দিন পিকুর বিরুদ্ধে মদপানের ছবি ভাইরাল’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এর জের ধরে গত ৩১ জানুয়ারি সাংবাদিক আরিফুজ্জামান খান রিয়াদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক ভাবে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন চেয়ারম্যান সালাউদ্দিন পিকু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ