• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজার ধ্বংসস্তূপ: স্যাটেলাইট ইমেজে ফুটে উঠল চিত্র বাংলা কিউআর লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুরের জন্য নতুন ইউরেনিয়াম জ্বালানি মেট্রোরেলের লাইন-১ ও ৫ প্রকল্পে ৪৬ হাজার কোটি টাকার ইন্দোনেশিয়ার কাছে বড় ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ তুরস্কের দুরুপিনার ফরমেশনে ফের নূহের নৌকার বৈজ্ঞানিক অনুসন্ধান নির্ধারিত দামেই এলপিজি বিক্রি নিশ্চিত করতে কঠোর হুঁশিয়ারি ক্যালিফোর্নিয়ায় আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৪ সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ: আসন শূন্য ঘোষণা এশিয়ান গেমস ফাইনালে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান

রংপুর জেলা মহিলা আওয়ামীলীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৭৫ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩

রংপুর প্রতিনিধি।।

রংপুর জেলা মহিলা আওয়ামীলীগের ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্প মাল্য অর্পন, র‌্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।গতকাল সোমবার (২৭ ফেব্রুয়ারী) বিকালে বেতপট্রিস্থ দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্যয বের হয়।

র‌্যালীটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু ম্যুরালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করা হয়। পরে দলীয় কার্যালয় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় রংপুর জেলা মহিলা লীগের সভাপতি মরতুজা মনসুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট জাকিয়া সুলতানা চৈতির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, এডভোকেট আনোয়ারুল ইসলাম, সদস্য ওয়াসিমুল বারী শিমু, জিন্নাত হোসেন লাভলু। আলোচনা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।

বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের ৫৪ তম প্রতষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে রংপুর জেলা সহ বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ