• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রামিসা হত্যা মামলার বিচার ১ জুন শুরু, ঈদেও খোলা থাকবে আদালত: আইনমন্ত্রী তিন বছর মেয়াদি নতুন সংস্কার কর্মসূচি নিয়ে বাংলাদেশ-আইএমএফের সমঝোতা বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা ঈদ উপলক্ষে হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকছে আমদানি-রপ্তানি কার্যক্রম জাতীয় ঈদগাহে ৩৫ হাজার মুসল্লির নামাজের প্রস্তুতি, থাকছে কড়া নিরাপত্তা ও আধুনিক সুবিধা কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫, ধানকাটা শ্রমিকদের বাড়িতে শোকের মাতম ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে নজরুল ছিলেন প্রধান প্রেরণা: রিজভী ঈদযাত্রায় নৌপথে কড়া নিরাপত্তা, দক্ষিণাঞ্চলে কোস্ট গার্ডের বিশেষ টহল জোরদার প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সাক্ষাৎ, অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা ঈদযাত্রায় কমলাপুরে যাত্রীদের ঢল, ট্রেন বিলম্বে ভোগান্তি চরমে

রংপুরে মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৩২ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

রংপুর জেলা প্রতিনিধি।।

রংপুরের কাউনিয়া উপজেলায় গাঁজা ও ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে কাউনিয়া বাসস্টান্ড এলাকায় এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

কাউনিয়া থানা সূত্রে জানাগেছে, সকালের দিকে কাউনিয়া থানা পুলিশ কাউনিয়া বাসস্ট্যান্ডে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহাসড়কে একটি ইজি বাইকে তল্লাসি চালায়। এসময় কুড়িগ্রাম জেলার নাগেশ্বরি উপজেলার মৃত ইয়াসিন আলীর পুত্র মোঃ রিপন মিয়ার কাছে দুইটি ব্যাগে থাকা ৯ কেজি গাঁজা ও ১৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং রিপন মিয়াকে গ্রেফতার করা হয়।

কাউনিয়া থানার ওসি মোন্তাছির বিল্লাহ জানান, জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে তার পলাতক সহযোগীসহ উক্ত গাঁজা ও ফেনসিডিলগুলো নিয়ে ঢাকায় যাচ্ছিল। এবিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ