• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

পুলিশের সেল্টারে বীর মুক্তিযোদ্ধা মোতালেব হাওলাদারকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে জখম/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৩৪ পঠিত
আপডেট: রবিবার, ১৯ মার্চ, ২০২৩

এম জাফরান হারুন, পটুয়াখালী প্রতিনিধি।।

পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মোতালেব হাওলাদারের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শনিবার (১৮ মার্চ ) বেলা সাড়ে ১১টার দিকে বগা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে এক সাংবাদ সম্মেলন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আবদুল মোতালেব হাওলাদারে বড় ছেলে, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও বগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত শুক্রবার (১৭ মার্চ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আমার বাবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদারের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে আনন্দ মিছিল করে আওয়ামী লীগ কার্যালয় জনতা ভবনের দিকে অগ্রসর হলে উপজেলা গেইটের সামনে পুলিশ মিছিলে বাধা দেয়।

এরপর পুলিশের সেল্টারে আসম ফিরোজ এমপির অনুসারীদের নেতৃত্বে ৫৯-৬০ জন মিছিলে হামলা করে এবং আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মোতালেব হাওলাদারকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে ও পিটিয়ে জখম করেন। এছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২০-২৫ জন নেতাকর্মীকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে।

তিনি এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
তিনি তার বক্তব্যে আরও বলেন, এর আগে আওয়ামী লীগ কার্যালয় জনতা ভবনের সামনে আসম ফিরোজ এমপির উপস্থিতিতে আমাকে কুপিয়ে জখম করে। আমার বাবা বর্তমানে ঢাকা একটি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বগা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা লাল মিয়া মাঝি।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-ভাপতি তালুকদার মোঃ জাহাঙ্গীর হোসেন, দাসপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী রব, বিথিকা হাওলাদার, দাসপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বসার, আবুল হোসেন হাওলাদার, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক অরবিন্দ দাস, অসিত বরন হাওলাদার, দাসপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ