• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

বাউফলে আওয়ামী লীগ নেতার ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে এমপির বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২২৭ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

এম জাফরান হারুন, পটুয়াখালী প্রতিনিধি।।

গত ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিলে দলের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারসহ ২০-২৫ জন নেতাকর্মীর ওপর বর্বরোচিত পৈশাচিক হামলার ঘটনায় আসম ফিরোজ এমপিকে দায়ী করেন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। পটুয়াখালীর বাউফলে এমপি আসম ফিরোজের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগের।

মঙ্গলবার (২১শে মার্চ) বেলা সাড়ে ১০ টার দিকে পটুয়াখালী বাউফলে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও বগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের কাগুজিপুল থেকে শুরু হয়ে গোলাবাড়ি, কুন্ডুপট্টি ও পাবলিক ফিল্ড দিয়ে বাজার রোড হয়ে ইলিশ চত্বরে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তালুকদার জাহাঙ্গীর হোসেন, মদনপুরা ইউনিয়ন চেয়ারম্যান গোলাম মোস্তফা, বাউফল সদর ইউনিয়ন চেয়ারম্যান জাহিদ হোসেন, বগা ইউনিয়ন চেয়ারম্যান মাহমুদ হাসান প্রমূখ।

বক্তারা আসম ফিরোজ এমপিকে দায়ী করে বলেন তার নির্দেশে তার ভাইর ছেলে মনির মোল্লা ও আলকাস মোল্লার নেতৃত্বে ৫০-৬০ জন অস্ত্রধারীরা এ হামলা চালিয়ে আনন্দ মিছিল পন্ড করে দেন বলে অভিযোগ করেন এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

এদিকে ওই হামলার ঘটনার পর দলের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদারের জন্ম ভূমি বগা ইউনিয়নের বগা বন্দরে আসম ফিরোজ এমপির বিরুদ্ধে মিছিল ও সমাবেশ করা হয়েছিল। ওই সমাবেশ থেকে আসম ফিরোজ এমপিকে অবাঞ্ছিত ঘোষনা করা হয়।

কথা থাকে যে, আসম ফিরোজ এমপিরপক্ষ থেকেও মঙ্গলবার (২১ মার্চ) বিএনপি- জামায়াতের নৈরাজ্যর নামে পাল্টা কর্মসূচির ঘোষনা দিলেও তা জেলা প্রশাসক ও এসপির হস্তেক্ষেপে পরিবর্তন করে পরেরদিন (২২ মার্চ) নির্ধারণ করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। বিপুল সংখ্যক র‌্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ