• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

বাউফলে দুই শিক্ষার্থী খুনের ঘটনায় জরিত কিশোর গ্যাং এর দুই সদস্য গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৩২ পঠিত
আপডেট: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩

এম জাফরান হারুন, পটুয়াখালী প্রতিনিধি।।

পটুয়াখালীর বাউফলে আলোচিত দুই শিক্ষার্থী খুনের ঘটনায় জরিত কিশোর গ্যাং এর সদস্য সৈকত (১৪) ও সিফাত (১৪) নামের দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৪শে মার্চ) বাউফল সার্কেলের এএসপি সাহেদ আহম্মেদের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ভোর রাতে সিফাতকে সূর্য্যমনির ইন্দ্রকুল গ্রাম থেকে এবং সৈকতকে কালাইয়া থেকে গ্রেফতার করা হয়।

বাউফল থানার ওসি আল মামুন গ্রেফতারের সত্যতা শিকার করে বলেন, বাকি আসামীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত বুধবার (২২ মার্চ) বাউফলের সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মারুফ (১৫), নাফিস (১৫) ও সিয়াম ওই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শেষে বিকাল ৪টার পরে বাড়ি যাওয়ার পথে নবম শ্রেণির ছাত্র নাইম, রায়হান, হাসিবুল, সৈকত ও সিফাত গংরা তাদেরকে মারধর সহ এলোপাতাড়ি ভাবে ছুরিকাঘাত করে। এতে নাফিস ও মারুফ গুরুত্বর রক্তাক্ত জখম হয়ে মারা যায়। এবং আহত সিয়াম বাউফল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ