• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

কলাপাড়ায় রাস্তার অভাবে যাতায়তের ভোগান্তিতে ৯টি পরিবার/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২০৯ পঠিত
আপডেট: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের নয়ামিস্ত্রি পাড়ার ৯টি পরিবার যাতায়াত রাস্তার অভাবে চরম ভোগান্তিতে রয়েছে। নয়া মিস্ত্রিপাড়া খালের উত্তর পাশে চৌধুরী বাড়িসহ কয়েকটি বাড়ির লোকজন এ ভোগান্তিতে পরেছে। বর্ষা মৌসুমে বিদ্যালয়ে যেতে
পারছে না ওই পরিবারের কোমলমতি শিক্ষার্থীরা। ওই খালের উপর একটি কালভার্ট সংযুক্ত রাস্তার দাবী জানান ভুক্তোভোগী পরিবারের সদস্যরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নয়া মিস্ত্রিপাড়ার খাল ঘিরে তার দু’পাশে গড়ে উঠেছে বসতি। চৌধুরী বাড়ি ও তার পাশের বাড়িগুলো থেকে মেইন সড়কে যাতায়াতের কোন পথ নেই। ফলে শুকনো মৌসুম কষ্ট করে চলাচল করতে পারলেও বর্ষা মৌসুমে পরতে হয় চরম বিপাকে। ভোগান্তি পোহাতে হয় ওই বাড়ির বিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের।
ভুক্তোভোগী চৌধূরী বাড়ির একজন সদস্য গোবিন্দ চৌধুরী ও সনদ হাওলাদার বলেন, আমরা বংশ পরাম্পরায় এখানে প্রায় ৫০ বছর ধরে বসবাস করছি। আগে এ খালের উপরে একটি বাধঁ ছিলো তাই যাতায়ত করতে তেমন কোন সমস্যা হয়নি। কিন্তু নতুন করে খালটি খনন করায় সেই বাধঁটি কেটে ফেলা হয়েছে। তাই এখানে একটি কালভার্ট
সংযুক্ত রাস্তা করে দিলে চলাচলের ভোগান্তি থেকে আমরা সকলে রেহাই পেতে পারি। চলাচলের পথ পেতে স্থানীয় চেয়ারম্যান অফিসসহ বিভিন্ন দপ্তরে লিখিতভাবে জানিয়েছি কিন্ত এখনও কোন প্রতিকার পাইনি।

লতাচাপলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লা জানান, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। আমি নিজে সরেজমিনে গিয়ে দেখি এসেছি। ওই
পরিবারগুলোর চলাচলে অনেক অসুবিধা হচ্ছে। খালের উপর দিয়ে একটি রাস্তা করে দিলে তাদের ভোগান্তি লাগব হতো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ