• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

কলাপাড়ায় এক টাকায় ইফতার/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৩০ পঠিত
আপডেট: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩

কলাপাড়ায়(পটুয়াখালী)প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় পাওয়া যাচ্ছে এক টাকায় ইফতার। পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে এই ব্যতিক্রমী ইফতারের আয়োজন করেছে ‘আমরা কলাপাড়া বাসী’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

শুক্রবার প্রথম রোজার দিন বিকাল পাঁচটায় পৌর শহরের শহীদ সুরেন্দ্র মোহন চোধুরী সড়কে মনোহরী পট্টিতে এ ইফতারের দোকানটি বসেছে। আর এতে কাজ করছে বেশকয়েজন সেচ্ছাসেবক। এরা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী। এদের দোকান থেকে খেটে খাওয়া ও ছিন্নমূল রোজাদাররা এক টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছেন ইফতার
প্যাকেট। প্রতিটি প্যাকেটের মধ্যে আইটেম রয়েছে ছোলা বুট, পিঁয়াজু, বেগুনি, জিলাপি, খেজুর ও মুড়ি। এছাড়াও সাথে দেয়া হচ্ছে এক বোতল পানি। সহযোগিতা পেলে এই ‘এক টাকায় ইফতার’ কার্যক্রম ৩০ রমজান পর্যন্ত চলবে বলে জানিয়েছেন আয়োজকরা।
এদিকে এক টাকার ইফতার পেয়ে খুশি দরিদ্র পথ শিশু, যানবাহন চালক ও দরিদ্ররা। তারা আয়োজকদের দোয়া করেন এমন মহৎ উদ্যোগ নেয়ার জন্য।

দিনমজুর জামাল হোসেন জানান, রোজার প্রথম দিন সারদিন কাজ করার পর যে বাজারে এক টাকায় ইফতার পাবো তা কল্পনা করেননি। তাও আবার সাত ধরনের খাবার। এই দোকান মোগো মতো মানুষের জন্য খুবই উপকার হইছে। সংগঠনের সভাপতি মো. নজরুল ইসলাম বলেন, সংগঠনের সদস্যদের নিজস্ব অর্থায়নে এ ইফতার বিক্রির উদ্যোগ নেয়া হয়। এছাড়া করোনার পর থেকে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে এ সংগঠনের সদস্যরা মানুষের পাশে দাড়াচ্ছে। তবে তাদের উদ্দেশ্য,সবার মতো দরিদ্র মানুষও দিনভর রোজা শেষে হাসি মুখে ইফতার করুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ