• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজার ধ্বংসস্তূপ: স্যাটেলাইট ইমেজে ফুটে উঠল চিত্র বাংলা কিউআর লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুরের জন্য নতুন ইউরেনিয়াম জ্বালানি মেট্রোরেলের লাইন-১ ও ৫ প্রকল্পে ৪৬ হাজার কোটি টাকার ইন্দোনেশিয়ার কাছে বড় ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ তুরস্কের দুরুপিনার ফরমেশনে ফের নূহের নৌকার বৈজ্ঞানিক অনুসন্ধান নির্ধারিত দামেই এলপিজি বিক্রি নিশ্চিত করতে কঠোর হুঁশিয়ারি ক্যালিফোর্নিয়ায় আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৪ সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ: আসন শূন্য ঘোষণা এশিয়ান গেমস ফাইনালে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আ’ লীগ সরকারকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে – এমপি শাওন/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৪৮ পঠিত
আপডেট: বুধবার, ২৯ মার্চ, ২০২৩

মোঃ মুশফিক হাওলাদার,লালমোহন প্রতিনিধি।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পদক্ষেপের মাধ্যমে দেশের অভাবনীয় উন্নয়নের ফলে বাঙালি এখন বিশ্ব দরবারে মর্যাদাশীল জাতি বলে মন্তব্য করেছেন ভোলা-০৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
বুধবার সকালে ভোলার লালমোহন উপজেলা যুব মহিলা লীগ কর্তৃক আয়োজিত মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন, সাফল্য প্রচার এবং আগামী নির্বাচনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করার লক্ষে “উঠান বৈঠক” এর ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে রমাগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড রায়চাঁদ বাজারে রিয়াজ চৌধুরীর বাড়ীর উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে আমরা অনেক দূর এগিয়েছি। যা সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। এ ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনেও শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।

উপজেলা যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন নাহার সুমির সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রেহানা ইসলামের সঞ্চালনায় এসময় রমাগঞ্জ ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, রমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আঃ খালেক মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী, রমাগঞ্জ ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি ও সংরক্ষিত নারী সদস্য শিরিন আক্তার শিল্পী চৌধুরী, ছাত্রলীগ সভাপতি মোঃ বাবুল, যুবলীগ সহ-সভাপতি ইমাম হোসেন বাপ্পীসহ যুব মহিলা লীগ, ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ