• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে জবাবদিহিতার সীমা নির্ধারণে আহ্বান তথ্যমন্ত্রী স্বপনের ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবি, নিহত অন্তত ৮০ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় সিদ্ধান্তে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক বহিষ্কার কলাপাড়ায় গরু চরানো নিয়ে সংঘর্ষ, গুরুতর আহত ১ কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক,, প্রশাসনে বড় রদবদল: চার মন্ত্রণালয়ে এক বছরের চুক্তিতে নতুন সচিব নিয়োগ রেমিট্যান্সে ভর করে ফের চাঙ্গা রিজার্ভ, ৩৫.৩৩ বিলিয়ন ডলারে উত্তরণ কালিগঞ্জে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা, রমজানের তাৎপর্য তুলে ধরে দুর্নীতিমুক্ত বাংলাদেশের আহ্বান হাজারীবাগে মেলা প্রতারণা: এক নারী উদ্যোক্তা নয়, সকল অংশগ্রহণকারী ক্ষতিগ্রস্ত

দেশে ইসলাম এসেছে শান্তির পথে : তথ্যমন্ত্রী/d.c.b

রিপোর্টার: / ২২২ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

ঢাকা, ২৯ মার্চ, ২০২৩ () : তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আমাদের দেশে ইসলাম এসেছে শান্তির পথে, ওলী-আউলিয়াদের হাত ধরে। কোনো যুদ্ধ-বিগ্রহের মাধ্যমে নয়। আমাদের দেশ সকল ধর্মের শান্তির দেশ।
তিনি বলেন, ওলী-আউলিয়ারা সে কারণে সম্মানের পাত্র। তাদের যারা সম্মান করে না, তারা বিএনপির দোসর। এরা গোলযোগ তৈরি করে, যা কখনো সমীচীন নয়।
মন্ত্রী আজ সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ রাজনৈতিক দলের চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদীর সভাপতিত্বে সভায় ওয়ার্কার্স পাটির সভাপতি রাশেদ খান মেনন, ইসলামি ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
হাছান মাহমুদ বলেন, ইসলামের জন্য জননেত্রী শেখ হাসিনা যা করেছেন, বঙ্গবন্ধুর পরে আর কোনো সরকার বা কেউ সেটি করেননি। তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে এক লাখ মসজিদভিত্তিক মক্তব প্রতিষ্ঠা হয়েছে, যেখানে শিক্ষকরা মাসিক ৫ হাজার ২ শত টাকা করে ভাতা পান। শেখ হাসিনার নির্দেশে সারাদেশে জেলা-উপজেলায় যেসব মসজিদ নির্মিত হয়েছে ও হচ্ছে, সেগুলোর দিকে তাকালে চোখ জুড়িয়ে যায়।
তিনি বলেন, ‘এরশাদ এবং খালেদা জিয়া কওমি মাদ্রাসার স্বীকৃতি দেয়ার কথা বলে ভোট টানলেও স্বীকৃতি দেননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা করেছেন  এবং এ স্বীকৃতির পর তাদের অনেকের সরকারি চাকুরিও হয়েছে।’
ওয়ার্কার্স পাটির সভাপতি রাশেদ খান মেনন তার বক্তৃতায় সততা ও দেশপ্রেমের মাধ্যমে দেশ গড়ার জন্য সকলের প্রতি আহবান জানান।  ইফতারের আগে সভায় দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ