• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা

ফিলিপাইনে ফেরিতে আগুনে ১০ জনের প্রাণহানি/d.c.b

রিপোর্টার: / ২০১ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

ম্যানিলা, ৩০ মার্চ, ২০২৩ : ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে বুধবার গভীর রাতে যাত্রীবাহী একটি ফেরিতে আগুন লেগে এতে অন্তত ১০ যাত্রীর প্রাণহানি হয়েছে। স্থানীয় এক কর্মকর্তা    বৃহস্পতিবার এ কথা জানান।
প্রাথমিক এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে, বাসিলান প্রদেশের দুর্যোগ হ্রাস ও ব্যবস্থাপনা অফিসের প্রধান নিক্সন অ্যালোঞ্জো স্থানীয় একটি রেডিওকে বলেন, সমুদ্রে ঝাঁপ দেওয়া সাতজন যাত্রী নিখোঁজ রয়েছে এবং অন্তত ১৯৫ যাত্রী ও ৩৫ জন ক্রুকে উদ্ধার করা হয়েছে। খবর সিনহুয়ার।
তিনি বলেন, উদ্ধারকারীরা জাহাজে চারটি মৃতদেহ খুঁজে পায় এবং ছয়জনকে জীবিত উদ্বার করেছে।
আলোঞ্জো বলেন, পানিতে ঝাঁপ দেওয়া যাত্রীরা ডুবে মারা গেছে, আবার কেউ কেউ দগ্ধ হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
অ্যালোঞ্জো আরো জানান, এম/ভি লেডি মেরি জয় ফেরিটি জোলো থেকে জাম্বোয়াঙ্গা শহরের দিকে যাওয়ার পথে বুধবার রাত স্থানীয় সময় ১০টার দিকে বাসিলান প্রদেশের হাদজি মুহাম্মদ শহরের বালুক-বালুক দ্বীপের জলে পৌঁছলে সেটিতে আগুন ধরে যায়।
ফিলিপাইন কোস্ট গার্ড ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছে, তারা অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তায় কর্মী ও জাহাজ মোতায়েন করেছে। তবে তারা হতাহতের বিষয়ে বিস্তারিত জানায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ