• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা

আওয়ামী লীগ সরকারই সবসময় অসহায় মানুষের কথা ভাবে : সুজিত রায় নন্দী/d.c.b

রিপোর্টার: / ১৮৩ পঠিত
আপডেট: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

চাঁদপুর, ৩১ মার্চ, ২০২৩ () : বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারই সবসময় অসহায় মানুষের কথা ভাবে এবং চিন্তা করে।
আজ বিকেলে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় তিনি শ্রমিক, ডিঙ্গি মাঝি, অন্ধ, প্রতিবন্ধী, এতিমখানা, সরকারি শিশু পরিবারসহ সর্বস্তরের সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ আলোকিত। ইউক্রেন ও রাশিয়ায় যুদ্ধ চলছে। বিশ্বের অনেক দেশে খাদ্য সংকট দেখা দিয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষ শান্তিতে খাদ্য গ্রহন করে যাচ্ছে। বিশ্বের প্রভাব যেন বাংলাদেশে না পড়ে, সেই জন্য শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের মহান স্বাধীনতাকে যারা অর্থহীন করতে চায় তাদেরকে প্রতিহত করা হবে। আজ আমরা স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি। ২০৪১ সালের অনেক আগেই আমরা উন্নত বাংলাদেশে পৌঁছে যাব।
অনুষ্ঠানে সভপতিত্ব করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ। যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল ও সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব ভুঁইয়া।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ