• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস

বেলারুশে রাশিয়ার পরমাণবিক অস্ত্র মোতায়েন প্রশ্নে উদ্বিগ্ন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ/d.c.b

রিপোর্টার: / ২০০ পঠিত
আপডেট: শনিবার, ১ এপ্রিল, ২০২৩

জাতিসংঘ যুক্তরাষ্ট্র, ১ এপ্রিল, ২০২৩ () : রাশিয়ার প্রতিবেশি দেশ বেলারুশে মস্কোর কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের বিষয়ে পশ্চিমা বিশ্বের দেশগুলো উদ্বেগ প্রকাশ করায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ শুক্রবার বিভক্ত হয়ে পড়ে। তবে এ ব্যাপারে পরিষদের স্থায়ী সদস্য দেশ রাশিয়ার বিরুদ্ধে তাদের জোরালো অবস্থান বজায় রাখতে দেখা যায়। খবর এএফপি’র।
রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের ২৫ মার্চের ঘোষণা নিয়ে আলোচনা করতে বসা কাউন্সিল বৈঠকে চীন ও ব্রাজিল সাধারণভাবে পরমাণু অস্ত্র বিস্তারের নিন্দা করেছে।
ইউক্রেনের অনুরোধে ডাকা এ বৈঠকে ফরাসি রাষ্ট্রদূত নিকোলাস ডি রিভিয়ের বলেন, ‘এটি অস্ত্র নিয়ন্ত্রণ কৌশল, ইউরোপের কৌশলগত স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য আরো একটি আঘাত।’ ইউক্রেন এক বছরেরও বেশি সময় ধরে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছে।
ইউক্রেনে চালানো রাশিয়ার আগ্রাসনের কথা উল্লেখ করে ব্রিটেনের ডেপুটি রাষ্ট্রদূত জেমস কারিউকি বলেন, এক্ষেত্রে ‘স্পষ্ট যে অন্য কোন দেশ এ সংঘাতে পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনার কথা উত্থাপন করেনি।’
পুতিনের ঘোষণার নিন্দা জানিয়ে তিনি আরো বলেন, ‘কেউ রাশিয়ার সার্বভৌমত্বকে হুমকি দিচ্ছে না। আর ভীতি প্রদর্শনের ক্ষেত্রে এটি ছিল রাশিয়ার প্রেসিডেন্টের সর্বশেষ প্রচেষ্টা।’
তিনি বলেন, ‘এটি কাজ করেনি এবং কাজ করবে না। আমরা আত্মরক্ষার জন্য ইউক্রেনের প্রচেষ্টাকে সমর্থন করা অব্যাহত রাখবো।’
অবশ্য রাশিয়া তার অবস্থানে অটল থেকে বলেছে, বেলারুশে তারা যা করার পরিকল্পনা করছে সেক্ষেত্রে ইউরোপে ন্যাটোর আমেরিকান পরমাণবিক অস্ত্র মোতায়েনের কোন পার্থক্য নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ