• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস

ইফতারের সময় ম্যাচ বন্ধ না রাখতে ফরাসি রেফারিদের নির্দেশ/d.c.b

রিপোর্টার: / ১৯১ পঠিত
আপডেট: শনিবার, ১ এপ্রিল, ২০২৩

প্যারিস, ১ এপ্রিল ২০২৩ () : ইফতারের সময় মুসলিম খেলোয়াড়দের রোজা ভাঙ্গার জন্য কোন ম্যাচ সাময়িক বন্ধ না রাখতে নির্দেশ দিয়েছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত  রিপোর্টে এ কথা বলা হয়েছে।
ইংলিশ প্রিমিয়ার লিগে এই অনুমতি দেয়া হলেও এই নীতি ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বলেই এমন ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। রেফারিদের এক ই-মেইল বার্তায় ফেডারেশনের পক্ষ থেকে এই নির্দেশনা দেয়া হয়েছে বলে বেশ কিছু গণমাধ্যমের রিপোর্টে এসেছে। এখানে বলা হয়েছে, ইফতারের কারণে বেশ কিছু ম্যাচে ব্যঘাত ঘটায় তা ফেডারেশনের নজড়ে এসেছে। এ সম্পর্কে ফেডারেশনের ফেডারেল রেফারি কমিশনের প্রধান এরিক বোর্গিনি বলেছেন, ‘আমাদের পরিকল্পনা হচ্ছে সবকিছুর জন্য নির্ধারিত সময় রয়েছে। ক্রীড়ার জন্য সময় বেঁধে দেয়া হয়েছে, সকলের জন্য নিজ নিজ ধর্ম পালনের সময়ও রয়েছে।’
তিনি জানিয়েছেন ফেডারেশনের কাছে তথ্য আছে অপেশাদার পর্যায়ে বেশ কিছু ম্যাচে খেলোয়াড়দের ইফতারের জন্য সময় দিতে সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছিল। আইনে  এই ধরনের কোন অনুমতি নেই। এ সময় তিনি ফুটবলে ধর্মনিরপেক্ষতা নীতির কঠোরভাবে সম্মান জানানোর বিষয়টিও সামনে নিয়ে আসেন।
ইংলিশ ফুটবল অবশ্য সব ধরনের সিদ্ধান্ত পরিবর্তন করে এ বছর পবিত্র রমজান মাসে মুসলিম খেলোয়াড়দের জন্য ইফতারের সময় ম্যাচ সাময়িক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এ বছর ২২ মার্চ থেকে যুক্তরাজ্যে রোজা শুরু হয়েছে।
এ বিষয়ে নিসের কোচ দিদিয়ের দিগার্ড বলেছেন এবার বেশ কিছু মুসলিম খেলোয়াড় কোন সমস্যা ছাড়াই রমজান মাস পালন করছেন। যদিও তিনি জানিয়েছেন ফ্রান্সের উচিৎ এ সময় কিছুক্ষনের জন্য বিরতি দেয়া। তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে হয়তো কেউ চিন্তা করছে না। কারন আমরা মুসলিম দেশ নই। যে দেশে তুমি আছো সেই দেশের রীতি-রেওয়াজ তোমাকে মানতে হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ