• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস

নওগাঁয় বিশ্ব অটিজম দিবস পালিত/d.c.b

রিপোর্টার: / ১৯০ পঠিত
আপডেট: রবিবার, ২ এপ্রিল, ২০২৩

নওগাঁ, ২ এপ্রিল, ২০২৩ () : জেলায় ২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।
রুপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্বগঠন” শিরোনামে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহতাসিম বিল্লাহ।  সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হুমায়ন কবির, প্রতিবন্ধী  সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট সাবেরা সুলতানা,  আশার আলো অটিষ্টিক ও বুদ্ধি প্রত্বিন্ধী  স্কুলের প্রধান শিক্ষক মোঃ অছিম উদ্দিন, আমবাটি প্রতিবন্ধী স্কুলের সহকারী শিক্ষক নাসরিন সুলতানা।
সমাজসেবা অধিদপ্তর নওগাঁ জানিয়েছে, এ জেলায় মোট ৭০ হাজার ৩শ ৩১ জন অটিজম, শারিরীক প্রতিবন্ধী, দীর্ঘস্থায়ী মানসিক অসুস্থতা জনিত প্রতিবন্ধী,  দৃষ্টি প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী,  বুদ্ধি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী,  শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রালসি, বহুমাত্রিক প্রতিবন্ধী, ডাউন সিনড্রম এবং অন্যান্য প্রতিবন্ধী রয়েছে।
পরে প্রতিবন্ধী শিশু ও অটিজম বিদ্যালয় সমূহের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ