• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজার ধ্বংসস্তূপ: স্যাটেলাইট ইমেজে ফুটে উঠল চিত্র বাংলা কিউআর লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুরের জন্য নতুন ইউরেনিয়াম জ্বালানি মেট্রোরেলের লাইন-১ ও ৫ প্রকল্পে ৪৬ হাজার কোটি টাকার ইন্দোনেশিয়ার কাছে বড় ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ তুরস্কের দুরুপিনার ফরমেশনে ফের নূহের নৌকার বৈজ্ঞানিক অনুসন্ধান নির্ধারিত দামেই এলপিজি বিক্রি নিশ্চিত করতে কঠোর হুঁশিয়ারি ক্যালিফোর্নিয়ায় আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৪ সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ: আসন শূন্য ঘোষণা এশিয়ান গেমস ফাইনালে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান

নোয়াখালীতে প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার বিতরণ করেন-আলহাজ জাহাঙ্গীর আলম/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৩০ পঠিত
আপডেট: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩

ম.ব.হোসাইন নাঈম, নোয়াখালী জেলা প্রতিনিধি।।

নোয়াখালীর চাটখিলে দিনব্যাপী রহমত উল্লাহ আজিজা ফাউন্ডেশনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে গরীব, অসহায়-দরিদ্র সাধারণ জনগণের মাঝে ঈদ উপহার শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (৬এপ্রিল) সকাল ১০টা উপজেলার খিলপাড়া ইউনিয়নের নয়নপুর বাজারে দিনব্যাপী ঈদ উপহার শাড়ি লুঙ্গি বিতরণের কার্যক্রম শুরু করে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও জেলা আওয়ামীলীগের সাবেক সহ- সভাপতি এবং রহমত উল্লাহ আজিজা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম।

ঈদ উপহার বিতরণে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন, চাটখিল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, যুগ্ম-সাধারণ সম্পাদক ও চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী, সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, সোমপাড়া কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক আহসান হাবীব সমীর, চাটখিল বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান, চাটখিল পৌর আওয়ামীলীগের সভাপতি শাহাজাহান খান বাবুল, জেলা যুবলীগের সদস্য রিয়াজ খান, উপজেলা যুবলীগের আহ্বায়ক প্রার্থী নজরুল দেওয়ান, খিলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, নোয়াখলা ইউনিয়নের চেয়ারম্যান হাজী মোঃ মানিক, খিলপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মীর হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা মনির হোসেন প্রমূখ।

জাহাঙ্গীর আলম বলেন, ৯নং খিলপাড়া, ২নং রামনারায়নপুর, ৭নং হাটপুকুরিয়া ও ৮নং নোয়াখলা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জনসাধারণের মাঝে ঈদ উপহার শাড়ী- লুঙ্গি বিতরণ করা হয়।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম আরো বলেন পর্যায়ক্রমে নোয়াখালী-১ চাটখিল-সোনাইমুড়ী সংসদীয় আসনের ১৬২ওয়ার্ডে দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার শাড়ি লুঙ্গি বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ