• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

ঘাত-প্রতিঘাত পেরিয়ে আমরা গণতন্ত্র ফিরিয়ে এনেছি : প্রধানমন্ত্রী/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৩৭ পঠিত
আপডেট: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

জাতীয় সংসদ জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ সংগ্রামের ফসল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১০ এপ্রিল) জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশন ও একাদশ জাতীয় সংসদের ২২তম অধিবেশনে প্রধানমন্ত্রী একথা বলেন।

শেখ হাসিনা বলেন, অনেক ঘাত-প্রতিঘাত পেরিয়ে আমরা গণতন্ত্র ফিরিয়ে এনেছি। যারা সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতায় এসেছিল তারা দেশকে কিছু দিতে পারেনি। দুর্ভাগ্যজনক হলেও সত্য তাদের থেকে আমাদের গণতন্ত্রের কথা শুনতে হয়।

জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে গত ৬ এপ্রিল বিশেষ এই অধিবেশন শুরু হয়। গত ২১ মার্চ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

বাংলাদেশের জাতীয় সংসদ ১৯৭৩ সালের ৭ এপ্রিল আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। এ বছর ৭ এপ্রিল সংসদের ৫০ বছর পূর্ণ উপলক্ষে সংসদের এ বিশেষ অধিবেশন।

এর আগে ২০২০ সালের নভেম্বরে জাতীয় সংসদের ইতিহাসে প্রথম বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। সেই বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ