• সোমবার, ২৫ মে ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫, ধানকাটা শ্রমিকদের বাড়িতে শোকের মাতম ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে নজরুল ছিলেন প্রধান প্রেরণা: রিজভী ঈদযাত্রায় নৌপথে কড়া নিরাপত্তা, দক্ষিণাঞ্চলে কোস্ট গার্ডের বিশেষ টহল জোরদার প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সাক্ষাৎ, অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা ঈদযাত্রায় কমলাপুরে যাত্রীদের ঢল, ট্রেন বিলম্বে ভোগান্তি চরমে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, প্রস্তুতি সম্পন্নের পথে ডিএসসিসি জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে মধ্যরাতে সন্ত্রাসী হামলা, দুই ঘণ্টা গোলাগুলির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ, কলাবাগানে কাজ করতে গিয়ে নিহত ৩ বাংলাদেশি রামিসা হত্যা মামলায় ৫-৭ দিনের মধ্যেই বিচার শেষের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি, ঈদযাত্রায় সাময়িক ভোগান্তি

লা-লিগা: ক্যাস্তেলানোসের চার গোলে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২১১ পঠিত
আপডেট: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

মাদ্রিদ, ২৬ এপ্রিল ২০২৩ () : আর্জেন্টিনার স্ট্রাইকার ভালেন্টিন ক্যাস্তেলানোসের অসাধারন নৈপুন্যে  রিয়াল মাদ্রিদকে বড় ব্যবধানে  হারিয়েছে জিরোনা।
গতরাতে স্প্যানিশ ফুটবল লিগে ক্যাস্তেলানোসের চার গোলে জিরোনা ৪-২ ব্যবধানে  হারিয়েছে রিয়াল মাদ্রিদকে। দুই অর্ধে দু’টি করে গোল করেন ক্যাস্তেলানোসে। সব প্রতিযোগিতা মিলিয়ে বিশে^র দশম খেলোয়াড় হিসেবে রিয়ালের বিপক্ষে এক ম্যাচে চার গোল করার কীর্তি গড়েছেন তিনি। একুশ শতকে  লা লিগায় প্রথম এমন ঘটনা।
সর্বপ্রথম ১৯২৬ সালে কোপা ডেল রে’তে রিয়ালের বিপক্ষে এক ম্যাচে চার গোল করেছিলেন বার্সেলোনার হোসেপ সামিতিয়ে। সর্বশেষ ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের বিপক্ষে এক ম্যাচে চার গোল করেছিলেন বরুশিয়া ডর্টমুন্ডের রবার্ট লিওয়ানদোস্কি। লা-লিগার ইতিহাসে সর্বশেষ ১৯৪৭ সালে রিয়ালের বিপক্ষে এক ম্যাচে পাঁচ গোল করেছিলেন ওভিয়েদোর স্ট্রাইকার এস্তেবান এচেভেরিয়া। লা-লিগায় সর্বপ্রথম ১৯২৯ সালে সেটি করেছিলেন দিপোর্তিভো ইউরোপার কার্লেস বেসতিত।
গতরাতে নিজেদের মাঠে শুরুতেই  ক্যাস্তেলানোর নৈপুন্যে ২-০ গোলে এগিয়ে যায় জিরোনা। যথাক্রমে ১২ ও ২৪ মিনিটে গোল করেন তিনি । ৩৪ মিনিটে ব্যবধান কমান রিয়ালের ভিনিসিয়াস জুনিয়র। ২-১ গোলে পিছিয়ে থেকে ম্যাচের প্রথমার্ধ শেষ করে রিয়াল। বিরতির পর রিয়ালের জালে তৃতীয় গোল করে হ্যাট্টিক পূর্ণ করেন ২৪ বছর বয়সী ক্যাস্তেলানো। ২০২০ সালে ভালেন্সিয়ার কার্লোস সলেরের পর লা-লিগায় রিয়ালের বিপক্ষে কোন খেলোয়াড়ের হ্যাট্টিক হলো। নিজের ক্যারিয়ারে গেল বছরের এপ্রিলে সর্বশেষ যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে সল্ট লেকের বিপক্ষে নিউ ইয়র্ক সিটির হয়ে হ্যাট্টিক করেছিলেন ক্যাস্তেলানো। গেল বছরের জুলাইয়ে ধারে নিউ ইয়র্ক সিটি থেকে জিরোনায় যোগ দেন তিনি।
৬২ মিনিটে রিয়ালের জালে এক হালি গোল পূর্ণ করেন ক্যাস্তেলানো। আর্জেন্টিনার দ্বিতীয় খেলোয়াড় হিসেবে রিয়ালের জালে ৪ গোলের কীর্তি গড়লেন ক্যাস্তেলানো। ২০০৬ সালে কোপা ডেল রে’র সেমিফাইনালে রিয়ালের জালে চার গোল দিয়েছিলেন জারাগোজার দিয়েগো মিলিতো।
৪-১ গোলে পিছিয়ে পড়ে হতাশ হয়ে পড়ে রিয়াল। ম্যাচে ফিরতে চেষ্টা করলেও, তাতে কোন ধার ছিলো না। ম্যাচের শেষ দিকে ৮৫ মিনিটে রিয়ালকে দ্বিতীয় গোল এনে দেন লুকাস ভাসকুয়েজ। শেষ পর্যন্ত  ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন জিরোনা।
ম্যাচ শেষে ক্যাস্তেলানো বলেন, ‘রিয়ালের বিপক্ষে চার গোল করা, এটা স্বপ্নের মতো এক রাত। এমন পারফরমেন্সে রিয়ালের বিপক্ষে জয়ে অবদান রাখা দারুণ ব্যাপার। সতীর্থ এবং দলের সবাইকে ধন্যবাদ। তাদের ছাড়া এটা সম্ভব ছিল না।’
ম্যাচ হারে হতাশ রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি, ‘আপনারা ক্ষুব্ধ। আমরা ক্ষমাপ্রার্থী। আমাদেরও কষ্ট হচ্ছে। এই হার মেনে নেওয়া কঠিন। সবশেষ সাত ম্যাচের ছয়টিতে গোল হজম করিনি আমরা। আজকে আমাদের জালে চারটি গোল হয়েছে। এটি হাতাশার।’
এই হারে শিরোপা জয়ের দৌঁড়ে  আরো অনেকখানি পিছিয়ে পড়লো রিয়াল। ৩১ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে রিয়াল। ৩০ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা। ৩১ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের নবমস্থানে জিরোনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ