• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ, দ্রুত দেশে ফেরানোর আশা সরকারের দুর্গম বান্দরবানে নিরাপদ মাতৃত্ব নিশ্চিতে সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ, গর্ভবতী ও শিশুস্বাস্থ্য সুরক্ষায় প্রশিক্ষণ শুরু কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ

জ্বালানি তেলে সরকার সরাসরি কোনো ভর্তুকি দেয় না: প্রতিমন্ত্রী/দৈনিক ক্রাইম বাংলা।

ক্রাইম বাংলা ডেস্ক / ২২১ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩

জ্বালানি তেলে সরকার বর্তমানে সরাসরি কোনো ভর্তুকি দেয় না বলে সংসদকে জানিয়েছেন বিদুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ বুধবার সংসদের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য হাজী মো. সেলিমের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। নসরুল হামিদ বলেন, ২০২১-২২ অর্থবছরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সব ধরণের জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেলে সরকার জ্বালানি তেলের মূল্য সমন্বয় করার পরও ওই অর্থবছরে বিপিসি প্রায় ২ হাজার ৭০৫ কোটি টাকার লোকসান দিয়েছে। কিন্তু বিপিসি সরকার থেকে কোনো ভর্তুকি নেয়নি। বরং পূর্বের মুনাফা থেকে এ লোকসান বহন করেছে বলে জানান তিনি।

তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলমান থাকায় ২০২২-২৩ অর্থবছরেও বিপিসির লোকসানের আশঙ্কা রয়েছে। এ অর্থবছরেও বিপিসি সরকার থেকে ভর্তুকি নেয়নি। পূর্বের মুনাফা থেকে লোকসান বহন করা হচ্ছে।

প্রতিমন্ত্রী জানান, বড় পুকুরিয়া কয়লা খনি চালু হওয়ার পর থেকে ২০২১-২২ অর্থবছর পর্যন্ত সব ধরণের ট্যাক্স দিয়ে সরকারি কোষাগারে ৩ হাজার ৫১৬ কোটি ৮২ লাখ টাকা জমা হয়েছে।

নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলমের প্রশ্নের জবাবে নসরুল হামিদ জানান, ইস্টার্ন রিফাইনারি লিমিটেড গত ২০২১-২২ অর্থবছরে ৪৭ কোটি ৮৯ লাখ লাখ নয় হাজার টাকা মুনাফা করেছে, যা ২০২০-২১ অর্থবছরের তুলনায় ১৪ কোটি ৯৩ লাখ ৩১ হাজার টাকা বেশি। ওই অর্থবছরে সরকারের মুনাফা অর্জন করেছিল ৩২ কোটি ৯৫ লাখ ৭৮ হাজার টাকা।

সরকার দলীয় সংসদ এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে তিনি জানান, গ্যাস খাতের উন্নয়নে গত ১৪ বছরে বিদেশি কোম্পানিগুলো তিন হাজার ৪৮৩ দশমিক ৫৯ মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশে বিনিয়োগ করেছে।

৭টি বিদেশি কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করেছে বলে জানান জ্বালানি প্রতিমন্ত্রী। এর মধ্যে আমেরিকার তেল-গ্যাস কোম্পানি শেভরণ সর্বোচ্চ ২ হাজার ৯৪১ দশমিক ৯৬ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে বলেও সংসদে জানান তিনি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ