• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস

গফরগাঁওয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত আটক/দৈনিক ক্রাইম বাংলা।

ক্রাইম বাংলা ডেস্ক / ২৩১ পঠিত
আপডেট: রবিবার, ৪ জুন, ২০২৩

ময়মনসিংহের গফরগাঁওয়ে অতিরিক্ত পুলিশ সুপারের (গফরগাঁও সার্কেল) দিক নির্দেশনায় চুরি-ডাকাতির প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনাকালে গত শুক্রবার ভোররাতে বারবাড়ীয়া ইউনিয়নের বাড়ার মোড় এলাকা ডাকাতি প্রস্তুতিকালে ৩ ডাকাতকে আটক করে থানা পুলিশ। এ সময় আটককৃত ডাকাতদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃত ডাকাতরা হলো- ১। মোঃ খোকন (৩২), পিতা-ইন্তাজ আলী, সাং-জন্মেজয়, ২। সাহাব উদ্দিন (৪৩), পিতা মৃত-আঃ জব্বার,  সাং-জালেশ্বর ৩। মোঃ রাজিব মিয়া (২৩), পিতা মৃত-চাঁন মিয়া, সাং-চারিপাড়া, গফরগাঁও উপজেলা। এছাড়াও পুলিশ আইনের ৩৪ ধারা মোতাবেক আরও ১ জন আসামীকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ জানান, আটককৃত প্রত্যেক ডাকাতের বিরুদ্ধে থানায় চুরি, ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে। ওসি আরও জানান, ডাকাতদেরকে গ্রেপ্তার করিয়া গফরগাঁও থানার মামলা নং-০১, তাং-০৩/০৬/২০২৩, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড রুজু করা হয়েছে। পরে তিন ডাকাতসহ ৪ জন আসামীকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ