• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজার ধ্বংসস্তূপ: স্যাটেলাইট ইমেজে ফুটে উঠল চিত্র বাংলা কিউআর লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুরের জন্য নতুন ইউরেনিয়াম জ্বালানি মেট্রোরেলের লাইন-১ ও ৫ প্রকল্পে ৪৬ হাজার কোটি টাকার ইন্দোনেশিয়ার কাছে বড় ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ তুরস্কের দুরুপিনার ফরমেশনে ফের নূহের নৌকার বৈজ্ঞানিক অনুসন্ধান নির্ধারিত দামেই এলপিজি বিক্রি নিশ্চিত করতে কঠোর হুঁশিয়ারি ক্যালিফোর্নিয়ায় আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৪ সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ: আসন শূন্য ঘোষণা এশিয়ান গেমস ফাইনালে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান

রাঙ্গামাটিতে যুবলীগের শান্তি সমাবেশ/দৈনিক ক্রাইম বাংলা।

ক্রাইম বাংলা ডেস্ক / ২১৬ পঠিত
আপডেট: বুধবার, ১৪ জুন, ২০২৩

রাঙ্গামাটি, ১৪ জুন , ২০২৩  : সারাদেশে বিএনপি-জামাত কর্তৃক সন্ত্রাস,নৈরাজ্যের প্রতিবাদে রাঙ্গামাটিতে আজ শান্তি সমাবেশ করেছে জেলা যুবলীগ।
শহরের বনরুপা  সিএনজি স্টেশন চত্বরে বেলা ১১টায়  এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুবলীগের সভাপতি ও পৌরসভা মেয়র মো : আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজলের সঞ্চালনায় অনুষ্ঠিত শান্তি   সমাবেশে উপস্থিত ছিলেন  জেলা যুবলীগ সহ-সভাপতি আশীষ কুমার চাকমা নব, মো: আবু তৈয়ব, মো: শহীদুল আলম স্বপন, যুগ্ম সম্পাদক মনসুর আহম্মেদ, সুজন বড়ুয়া, সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক নতুন কুমার ত্রিপুরা, শহর যুবলীগের সভাপতি মো: আবুল খায়ের, সাধারণ সম্পাদক মো: আব্দুল ওহাব খান প্রমুখ।
সমাবেশে যুবলীগ সভাপতি ও পৌরসভা মেয়র মো: আকবর হোসেন চৌধুরী  বলেন ,বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ  এখন শতভাগ বিদ্যুতের আওতায় এসেছে। ঠিক তখনই সরকারের এ অগ্রযাত্রাকে থামিয়ে দিতে বিএনপি- জামাত আবারো নতুনভাবে ষড়যন্ত্র শুরু করেছে, এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবলীগের সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়।
শান্তি সমাবেশের আগে শহরের পৌরসভা প্রাঙ্গন থেকে বনরুপা পর্যন্ত সন্ত্রাস বিরোধী  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ