• শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএফইউজে-ডিইউজের শোক, শনিবার জাতীয় প্রেসক্লাবে প্রথম জানাজা কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক: ‘সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো’ ছয় মাসে পাঁচ অঞ্চলে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল, প্রধানমন্ত্রীর নির্দেশে জোর প্রস্তুতি রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান বাংলাদেশের একনেকেই পাস হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, তিস্তাপারের মানুষের আর কোনো চিন্তা নেই: পানি সম্পদ মন্ত্রী এ্যানি শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের সবচেয়ে বড় বিনিয়োগ: প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ মুহূর্তে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি বৈঠক, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান

চীনের তিয়ানজিনে আতশবাজি থেকে বিস্ফোরণে ৩ জন নিহত/দৈনিক ক্রাইম বাংলা।

ক্রাইম বাংলা ডেস্ক / ২২৫ পঠিত
আপডেট: বুধবার, ১৪ জুন, ২০২৩

বেইজিং, ১৪ জুন, ২০২৩ () : চীনের উত্তরাঞ্চলীয় তিয়ানজিন শহরের কয়েকটি আবাসিক ভবনে আতশবাজি থেকে সৃষ্ট বিস্ফোরণে তিনজন নিহত হয়েছে। বুধবার স্থানীয় কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
মঙ্গলবার রাত ৮ টার পরপরই এ বিস্ফোরণ ঘটে। ৪৬ বছর বয়সী এক ব্যক্তি আগুন ধরিয়ে দেয় বলে কর্তৃপক্ষ ধারণা করছে। এ ঘটনার পরেই ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি জানায়, সেখানে বিস্ফোরণে আরো কয়েকজন আহত হয়েছে এবং জরুরি ভিত্তিতে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিয়ানজিনের পূর্বে প্রায় এক কিলোমিটার দূরে এ বিস্ফোরণে দুটি আবাসিক অ্যাপার্টমেন্ট কম্পাউন্ড কেঁপে ওঠে। বেইজিংয়ের প্রায় ১১০ কিলোমিটার দক্ষিণপুর্বে তিয়ানজিন শহরের অবস্থান।
এ ঘটনায় গ্রেফতারকৃত সন্দেহভাজন ব্যক্তির ব্যাপারে তদন্ত চলছে। তার উপনাম মা। তবে প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য প্রকাশ করা হয়নি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া ভিডিও ফুটেজে দমকলকর্মীদের একটি হাউজিং ব্লকের ভিতরে ক্ষতিগ্রস্তদের সহায়তার প্রচেষ্টা চালাতে দেখা যায়। ব্লকটি বাইরের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
একটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে দ্বিতীয় তলার বারান্দাগুলো একেবারে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে এবং ঝুলে রয়েছে।
রাষ্ট্র নিয়ন্ত্রিত ন্যাশনাল বিজনেস ডেইলি জানায়, এ বিস্ফোরণে ২৬ টি বাড়ি ক্ষতিগ্রস্ত এবং ৩৪ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ